অদ্ভুতুড়ে 2:26 AM
হলিউড অভিনেত্রী ইভা কানে নজর কাড়লেন

এবার কানে হলিউড ও বলিউডের অনেক অভিনেত্রীই তাদের ফ্যাশনেবল সব উপস্থাপনের মধ্য দিয়ে নজর কেড়েছেন। 

হলিউড অভিনেত্রী ইভা কানে নজর কাড়লেন


তবে বলিউডের ঐশ্বর্য রাই বচ্চন, কাটরিনা ও সোনমদের প্রতিই বেশি ছিল আলোকচিত্রী ও মিডিয়ার নজর। আর এবার সেই তালিকায় যোগ হলেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। কানের বিভিন্ন অনুষ্ঠানে আগেই অংশ নিয়েছেন ইভা। একবার কালো পোশাকে হেঁটেছেনও। তবে ১৮ই মে কানের পুরো উৎসবকে বর্ণিল করে রাখলেন ইভা। ঝলমলে ও অসাধারণ সৌন্দর্যকে ধারণ করার জন্য আলোকচিত্রীরাও হুমড়ি খেয়ে পড়েন তার ওপর।

এদিন লালগালিচায় একটি অ্যাশ কালারের গাউন পরে এসে সবার নজর কাড়েন তিনি। পুরো গাউনটি ছিল কাজ করা। গাউনটি লম্বা হলেও পা থেকে বুক পর্যন্ত শরীরের পাশের জায়গা ছিল পুরোপুরি স্বচ্ছ। যার ফাঁক গলে ইভার পুরো শরীর যেন বের হয়ে আসছিল। আর এমন দৃশ্যর ঝলকানি দেখে ইভার ওপর থেকে কারও চোখই যেন সরছিল না। ইভাও বিষয়টি অনুধাবন করেন। আর তাই তো ঘুরে ঘুরে বেশ খানিকক্ষণ ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। লালগালিচায় হাঁটার পর ৪০ বছর বয়সী এ অভিনেত্রী অংশ নেন তার অভিনীত ইনসাইড আউট ছবির প্রিমিয়ারে।

আগামীকালও লালগালিচায় হাঁটবেন তিনি। এদিকে গতকাল উৎসবের সপ্তম দিনেও ছিল হলিউড-বলিউড তারকাদের উজ্জ্বল পদচারণা। পাশাপাশি বিভিন্ন বিভাগ থেকে এদিন ছয়টি ছবি প্রদর্শিত হয়। তার মধ্যে প্রতিযোগিতা বিভাগের সিসরিও ছবির প্রতিই নজর ছিল সবার। এতে অভিনয় করেছেন হলিউডের দুই গুণী অভিনেতা বেনিসিও দেল তোরো ও জশ রোলিন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বৃটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.