অদ্ভুতুড়ে 2:37 PM

চটপটে ও শক্তিশালী শ্রদ্ধা


বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে যতই স্লিম ফিগাড়ের মনে হোক না কেন তার কিন্তু ভারি জিনিস ওঠানোর ভালই শক্তি আছে। শ্রদ্ধা নাকি ইদানীং নিজেকে বেশ শক্তিশালী ও চটপটে ভাবছেন। আর একেকটা  উদ্ভট ও ভারি কাজ করে তাক লাগিয়ে দিচ্ছেন নিজের মাকেও। যার ফলে শ্রদ্ধার মা তাকে ছোট হাল্ক নামেও ডাকা শুরু করেছেন।
এ বিষয়ে শ্রদ্ধা বলেন, আমরা মা একদিন ঘরের ভারি সোফাটি অন্য জায়গায় সরাতে চাইলেন আর এ কাজে সাহায্যের জন্য অন্য কাউকে ডাকার আগেই আমি তাকে বিস্মিত করে দিয়ে একাই সোফাটি সরিয়ে ফেললাম।

তাছাড়া অনেকদিন ধরে রান্নাঘরের বিভিন্ন ভারি জিনিসপত্র ওঠানো-নামানোর কাজও আমিই করছি। আর তাতেই মা আমার শক্তিমত্তায় মুগ্ধ হয়ে আমাকে ছোট হাল্ক নামে ডাকা শুরু করলেন।
চটপটে ও শক্তিশালী শ্রদ্ধা

আশিকি টু খ্যাত এই নায়িকা অবশ্য তার এই শক্তিমত্তার পেছনের গোপন রহস্যটিও জানাতে ভুল করেননি। রেমো ডিসুজার পরিচালনায় তার অভিনীত পরবর্তী থ্রি-ডি সিনেমা এনি বডি ক্যান ড্যান্স ২ (Any Body Can Dance 2) ছবির জন্য তিনি ভিন্ন মাত্রার এক ফিটনেস কোর্স সেরেছেন। আর সেটিই নাকি এসবের মূল রহস্য বলে জানান ২৬ বছর বয়সী এই নায়িকা।

২০১৩ সালে মুক্তি পাওয়া এনি বডি ক্যান ড্যান্স সিনেমার সিক্যুয়ালটি আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে। আর এতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, প্রভু দেবা, লরেন গোতলিয়েব।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.