![]() |
| রিয়াজ মৌসুমি সারারাত ভিজছেন |
চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী মৌসুমী হামিদ সারারাত নাকি বৃষ্টিতে ভিজছেন ? একটানা সারারাত বৃষ্টিতে ভিজা কি মুখের কথা কিন্তু কাজ করতে গেলে ভিজতে তো হবেই । এবারই প্রথম একসাথে কাজ করছেন এই দুই তারকা।
![]() |
| রিয়াজ মৌসুমি সারারাত ভিজছেন |
সম্প্রতি জানা গেলো, তারা দুজন পারপাল রেইন নামের একটি
টেলিছবিতে অভিনয় করছেন। । আর এ টেলিছবির একটি দৃশ্যের জন্য তাদের সারারাত বৃষ্টিতে ভিজতে হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান।
এরইমধ্যে গত তিনদিন এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। মৌসুমী হামিদ বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মিথিলা। একটা অচেনা ছেলের সাথে ফোনে কথা বলতো মেয়েটা। কিন্তু ছেলেটা একটা অপরাধী এটা জানতো না মিথিলা।পরে জানতে পারে অন্যভাবে। এবারই প্রথম রিয়াজ ভাইয়ের সাথে কাজ করা হলো। বৃষ্টিতে ভিজে কাজ করছি। বেশ ভালোই লাগছে কাজটি করে।’
এবারের ঈদে যে কোনো চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘পারপাল রেইন’।


Post a Comment