অদ্ভুতুড়ে 1:36 PM
চলচ্চিত্রে ফিরলেন আবার মুনমুন

এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন। অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে ছিলেন বেশ আলোচিত। কিন্তু তিনি নগ্নতাকে অশ্লীলতা মনে করতে না। আলোচিত হয়েছিলেন নগ্নতাই অশ্লীলতা নয় শীর্ষক পোস্টারে। এই নায়িকা আবারো চলচ্চিত্রে ফিরলেন মুনমুন।


মুনমুন সম্প্রতি অভিনেতা ড্যানি সিডাকের পরিচালনায় ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ নামে একটি ছবির শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানের এ ছবিতে একেবারেই ভিন্নরূপী এক মুনমুনকে দেখা যাবে বলে নির্মাতা জানান। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, রত্না, সাজিদ ইফতেখার, মুনমুন, ড্যানি সিডাক, প্রবীর মিত্র, আফজাল শরীফ, মিজু আহমেদ প্রমুখ।

তিনি বলেন, আমি এর আগেও মুনমুনের নায়ক হিসেবে বহু ছবিতে কাজ করেছি। দর্শক এ ছবিতে মুনমুনকে অন্যভাবেই দেখতে পাবেন। এরই মধ্যে ছবির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আসছে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে ড্যানির।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.