আগামী ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘সুলতান’। ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা। আজ টুইটারে ছবিতে তার ফার্স্ট লুকের ছবিটি প্রকাশ করেছেন তিনি।

ছবিতে আখড়ায় কুস্তি করতে দেখা যাচ্ছে আনুশকাকে। ছবির সঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘এখানে সুলতানের আফ্রাকে উপস্থাপন করা হল।’ ক্যাপশন পড়ে ধারণা করা হচ্ছে, ছবিতে আনুশকার চরিত্রের নাম আফ্রা। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।
Post a Comment