অদ্ভুতুড়ে 10:07 PM
  কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম বা পাম ডি অর জিতে নিলেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক কেন লোচ। চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবের ৬৯ বছরের ইতিহাসে কেন লোচ দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে বিশ্বের মাত্র নয়জন পরিচালকের কাতারে নাম লেখালেন যারা দুবার করে এই পুরস্কার পেয়েছেন। স্বর্ণ পাম বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হলে উপস্থিত চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়।

৭৯ বছর বয়সী কেন লোচ তার সমাজ-বাস্তবতা বিষয়ক নাটক ‘আই, ড্যানিয়েল ব্লেক’ নামের ছবির জন্য পুরস্কৃত হন।

এর আগে ২০০৬ সালে যুদ্ধবিষয়ক ছবি ‘দ্য উইন্ড’-এর জন্য প্রথম স্বর্ণ পাম জেতেন কেন লোচ।

এছাড়া ‘ইটস ওনলি দ্য এন্ড অব দি ওয়ার্ল্ড’ ছবির জন্য উৎসবের গ্রান্ড প্রিক্স বা দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জাভিয়ার ডোলান এবং জুরি পুরস্কার বা তৃতীয় পুরস্কার জিতে নিয়েছেন আরেকজন ব্রিটিশ পরিচালক আন্দ্র্যে আর্নল্ড তার ‘অ্যামেরিকান হানি’ ছবির জন্য।

এদিকে উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরানী অভিনেতা শাহাব হোসেইনি। পরিচালক আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার জিতে নেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.