অদ্ভুতুড়ে 10:52 PM
মাহি-সজলের ‘হারজিৎ’

শাকিব-অপুর মতো প্রতিষ্ঠিত জুটি থাকতে মাহি-সজলকে কেন র্নিবাচন? এমন প্রশ্নে র্নিমাতা বদিউল আলম খোকন  বলেন,“ আমি শাকিব খানকে নিয়ে আগেও সিনেমা বানিয়েছি। তবে শাকিব খানের পরে আমাদের সিনেমাশিল্পে আর কোন নতুন নায়ক তৈরি হয়নি। সেক্ষেত্রে ঢাকাই সিনেমার হাল ধরার জন্য আমাদের নতুনদের নিয়ে কাজ করতে হবে। তাদেরকেও কাজের সুযোগ করে দিতে হবে।"
‘হারজিৎ’- এর মাধ্যমে প্রথমবারের মতো বদিউল আলম খোকনের সঙ্গে কাজ করছেন মাহি। এব্যাপারে তিনি বলেন, “ মাহি এতোদিন অন্যান্য র্নিমাতাদের সাথে কাজ করলেও আমার সাথে তার এটাই প্রথম কাজ। যদিও এরমধ্যে তিনি কাজের ক্ষেত্রে তার মেধার পরিচয় দিয়েছেন। তবে এই সিনেমায় তার অভিনয়ের তার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করবে।”
পুরোদস্তর রোমান্টিক ও অ্যাকশনধর্মী সিনেমা ‘হারজিৎ’। সিনেমাটিতে মাহি-সজলকে ঢাকাই সিনেমাপ্রেমীদের কাছে নতুন অবতারে উপস্থাপন করতে চাইছেন র্নিমাতা।

তিনি বলেন,“ সজলের অভিনীত সিনেমায় তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছিলো আমার সিনেমায় তাকে একেবারেই ভিন্ন রুপে দেখা যাবে। এছাড়াও মাহি ভক্তরাও আমার সিনেমায় একেবারেই ভিন্ন রুপে মাহিকে দেখবেন।”
এরমধ্যেই সিনেমার নির্মাণ পূর্ববর্তী সব কাজ প্রায় গুছিয়ে এনেছেন র্নিমাতা। এব্যাপারে বদিউল আলম খোকন  বলেন, “একটি ভালো সিনেমা বানানোর ক্ষেত্রে প্রি প্রোডাকশনের কাজগুলো খুব ভালোমত গুছিয়ে নিয়ে হয়। তাই গেল কয়েকমাসে এই দিকে সময় একটু বেশি দিয়েছি।”
তিনি আরও জানান, “এরমধ্যেই শুটিঙের জন্য লোকশন র্নিবাচন, পোশাক পরিকল্পনা, ইউনিট গোছানো প্রায় শেষ বলতে পারেন। এছাড়াও সিনেমার জন্য ইমরান ও ঐশীর কন্ঠে ‘আয়না ভালোবাসি’ গানের রেকর্ডিংও শেষ করেছি। আগামী সপ্তাহে সিনেমার জন্য আরেকটি গানের রেকর্ডিংয়ের সম্ভাবনা রয়েছে।”
টাইগার মিডিয়া ও নিউ জেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘হারজিৎ’ সিনেমাটি পরিচালনা ছাড়াও এর গল্প ও চিত্রনাট্য রচনা করছেন র্নিমাতা নিজেই। ঢাকাই সিনেমায় সাম্প্রতিককালে অধিকাংশ সিনেমার বিরুদ্ধে গল্প নকলের অভিযোগ উঠলেও ‘হারজি’ সিনেমাটি পুরোদস্তর মৌলিক গল্পের বলেই দাবী করলেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন মৌসুমী, ওমর সানি ও মিশা সওদাগর।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.