অদ্ভুতুড়ে 4:46 AM

আমির খান, শাহরুখ খানের পর এবার চরিত্র নিয়ে এক্সপেরিমেন্টে নেমে পড়েছেন সালমান খানও। বজরঙ্গি ভাইজানের আকাশছোঁয়া সাফল্যের পর দর্শক এখন অধীর আগ্রহে সালমানের পরবর্তী ছবি সুলতানের। 

 এবার ধুম-৪ এ ভিলেন সালমান
সেখানে তাঁকে কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সল্লু মিয়া। এবার তিনি একেবারে নেগেটিভ চরিত্রে হাত পাকানোর কথাই ভাবছেন। ডিএনএ-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী যশ রাজ ফিল্মস সালমানকে ধুম ৪-এ নেগেটিভ চরিত্র অফার করেছে। এখানেই শেষ নয়। রমেশ তুরানিও তার আগামী ছবি রেস ৩-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্যে অনুরোধ করেছেন সালমান খানকে। এতে সালমানও প্রায় রাজি। 'কুল' আর 'স্টাইলিশ' ভিলেনের চরিত্রে নিজেকে যাচাই করে নিতে চান সালমান। রেস ৩-তে তাঁর কাজ করা প্রায় পাকা, কিন্তু যশ রাজের সঙ্গে এখনও কথা বার্তা চলছে... আমির খানের মতো তিনিও ছবির লাভের একটি অংশ দাবি করেছেন। লেনদেনের বিষয়টি পাকা হয়ে গেলেই কেল্লা ফতে। সব ঠিক থাকলে আগামী বছরেই একেবারে ভিন্ন রূপে সালমানকে দেখতে পাবেন তাঁর অসংখ্য ভক্ত।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.