Showing posts with label entertainment. Show all posts

অদ্ভুতুড়ে 12:22 AM
Dip-a-week-for-weight-pechala

 

কথা ছিল, ২৪ জুলাই শুরু হবে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’-এর দৃশ্যায়ন। কিন্তু পরী মনির শিডিউল জটিলতায় খানিকটা পিছিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা সৈকত জানান, ‘পাষাণ’ ইউনিটে যোগ দিতে খুব বেশি সময় নেবেন না পরী। পূর্ব নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর শুরু হবে সিনেমাটির দৃশ্যায়ন।


পরিবর্তন ডটকমকে ‘দেশা দ্য লিডার’-খ্যাত এ পরিচালক বলেন, “আসলে পরীর ‘রক্ত’ সিনেমার শুটিং এখনো বাকি। তাই সে আমার থেকে এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছে। এ নিয়ে আমাদের ইউনিটের কারো কোনো সমস্যা হয়নি।”

পরী মনির বিপরীতে ‘পাষাণ’-এ অভিনয় করছেন সুমিত। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটির গল্প ভাবনা সৈকত নাসিরের। চিত্রনাট্য সাজাচ্ছেন দেলোয়ার হোসেন দিল। সংলাপও তিনিই লিখছেন।

উল্লেখ্য ‘মহুয়া সুন্দরী’র পর সুমিত-পরী মনি জুটির দ্বিতীয় ছবি ‘পাষাণ’।

অদ্ভুতুড়ে 8:34 AM
 Ferdous- together- again-moon

ফেরদৌস আর পূর্ণিমা- দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনয়শিল্পী। জুটি বেঁধে উপহার দিয়েছেন ব্যবসাসফল কয়েকটি ছবি। এ তালিকায় রয়েছে ‘বলো না ভালোবাসি’, ‘সন্তান যখন শত্রু’, ‘মধু পূর্ণিমা’, ‘দুর্ধর্ষ সম্রাট’ প্রভৃতি উল্লেখযোগ্য। দীর্ঘদিন তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি। এবার সেই অতৃপ্তি ঘুচতে যাচ্ছে। 

ফেরদৌস নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও পূর্ণিমা ছিলেন আড়ালে। সেটা কয়েক বছর ধরেই। ইদানীং টুকটাক নাটকে দেখা যাচ্ছে তাকে। এই দুই তারকাকে দীর্ঘদিন পর একফ্রেমে নিয়ে এসেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। ঈদের ‘ইত্যাদি’তে হাজির হচ্ছেন ফেরদৌস ও পূর্ণিমা।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে শুক্রবার (৩ জুন) বিকেলে ফেরদৌস বলেন, ‘পূর্ণিমা আর  আমি একটি নাচে অংশ নিয়েছি। কোনো গান নয়, মিউজিক্যাল ড্যান্স এটি। আশা করি, দর্শকরা উপভোগ করবেন।’ 
 Ferdous- together- again-moon
‘ইত্যাদি’ প্রচারের আগে ফেরদৌস ও পূর্ণিমাকে শনিবার (৪ জুন) একসঙ্গে পাওয়া যাবে। চট্টগ্রামের দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। ফেরদৌস জানান, একটি হোটেল উদ্বোধন করতে শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দিচ্ছেন দু’জনে। সেখানে সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নেবেন তারা। এদিকে ফ্যাশন হাউস ‘রঙ’-এর মডেল হয়েছেন ফেরদৌস। ‘অভিনব’ প্রচারে নেমেছে প্রতিষ্ঠানটি। ‘রঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা ‘রঙ কেন বিশ্বরঙ’ শিরোনাম দিয়ে একটি পোস্টার ছেড়েছেন ফেসবুকে। যেখানে ফেরদৌস আর হিমির ছবি ব্যবহার করা হয়েছে। ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে এটিকে চলচ্চিত্রের পোস্টার বলে মনে হয়। ফেরদৌস জানান, অনেকে ভুল করে বা না জেনে এটা তার নতুন ছবি মনে করেছে, যা সত্যি নয়।

অদ্ভুতুড়ে 7:10 PM
Big-Boss-punama-Rakhi-is-the-successor-to-the-10-stay-beautiful

 

তাঁর নামই যথেষ্ট! কারণ, তাঁর নামের সঙ্গে বিতর্ক যেন ছায়ার মতোই থাকে। তাঁর উপর মিডিয়ার আলো পড়া মানেই বিতর্কের ছায়া অবশ্যই থাকবে তাঁর সঙ্গে। তিনি পাকিস্তানের কান্দিল বালোচ। ‘বিগ বস ১০’-এ নাকি থাকছেন এই পাক-সুন্দরী। একটু মনে করিয়ে দিলেই বুঝবেন কে এই কান্দিল বালোচ!


ইমরান খান থেকে পাকিস্তান ক্রিকেট টিম, সকলের উদ্দেশে যৌনতায় ঠাসা একের পর এক বার্তা দিয়ে ইনি ইতিমধ্যেই ঝড় তুলেছেন। বিরাট কোহলিকে তিনি প্রস্তাব দেন, ‘আনুশকাকে ছেড়ে আমার কাছে এস।’

শোনা যাচ্ছে কান্দিল নাকি ভারতে আসার তোড়জোর শুরু করে দিয়েছেন! বি-টাউনের খবর, ‘বিগ বস ১০’-এ নাকি থাকছেন তিনি! কিছুদিন আগে তিনি বলেন, কেকেআর চ্যাম্পিয়ন হলে তিনি ভারতে চলে আসবেন।
নিজের পারফরম্যান্সে দর্শকদের নাকি ঘুম কেড়ে নেবেন! ভাগ্যিস সেটা হয়নি!

আফ্রিদি নাকি ছিলেন তাঁর প্রাক্তন স্বপ্নপুরুষ। আফ্রিদির প্রতি প্রেম বোঝাতে তিনি সম্পূর্ণ নগ্ন হতে চেয়েছিলেন। পুনম পাণ্ডে আর রাখী সাওয়ান্তকে নিজের অনুপ্রেরণা বলে মনে করেন কান্দিল বালোচ। বার বার তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় কান্দিল বালোচ এখন বেশ পরিচিত একটা মুখ।

অদ্ভুতুড়ে 7:49 AM

In-contrast-to-the-stream-Jacqueline-Mithilaবর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা ছিল ডাক্তার হবেন । কিন্তু মনের ভেতরে সুপ্ত বাসনা ছিল অন্ন কিছু । আর সেই বাসনাই বিকশিত হচ্ছে ইদানিং ।


তার ডাক নাম মিথিলা। পুর নাম জ্যাকলিন মিথিলা ।  জ্যাকলিন কেন ? শ্রীলঙ্কান সুন্দরি এবং বলিউড সুপারস্টার জ্যাকলিন ফার্নান্দেস কে ভাললাগে মিথিলার তাই নামের সাথে জ্যাকলিন জুরে দেয়া । জ্যাকলিন মিথিলা পরছেন কম্পিউটার সাইন্সে ।

 

লক্ষ তার ভিন্ন কিছু করার। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার । বাংলা চলচ্চিত্রে মৌসুমি কে খুব ভাল লাগত মিথিলার কিন্তু এখন তার আইডল সানি লিওন । মিডিয়ায় জগতের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য যেকন রকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিথিলা । সুধু কথায় নয় কাজেও বিশ্বাসী মিথিলা । অবশ্য মুখে না বললেও তিনি তার ফেসবুকে সানি লিওনকে অনুকরন করে বেশ কিছু ছবি আপলোড করেছেন।

জ্যাকলিন মিথিলার  ছবি ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পর রীতিমত হইচই পরে যায় সামাজিক গনমাধ্যম  সহ অনলাইন সংবাদ পোর্টাল গুলোতে। অনেকেই সমালোচনা করেন এবার অনেক পিঠ চপারে দেন সময়ের সাহসী এই মডেল কে ।

এই প্রসঙ্গে জেকলিন মিথিলা বলেন  , কে কি বলল বা না বলল এই নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। নিন্দুকেরা সব সময় বাজে মন্তব্য করবে এইটাই স্বাভাবিক। তবে আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও সামনে এগিয়ে যেতে হবে। আজকে যারা আমার ছবির সমালোচনা করছে তারাই আবার ভারতীয় সানি লিয়নের সিনেমা দেখে। অথচ আমরা যখন ঐ রকম করে ফটোশুট করি তখন তারা আমাদের সমালোচনা করে। তবে একটা ব্যাপার এখন প্রমানিত যে, আমিই বাংলাদেশের সানি লিয়ন।

অদ্ভুতুড়ে 12:30 PM

কলকাতার টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘দাদাগিরি’তে এবার উপস্থিত হচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় এ রিয়েলিটি শোতে এবার জয়াকে বেশকিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে। ভরা মজলিসেই সেসব প্রশ্নের উত্তর দিতে হবে তাকে।



Dadagirite-Jaya


গেম শো দাদাগিরির এ পর্বটিতে জয়ার পাশাপাশি আরও কয়েকজন কলকাতার তারকাশিল্পী অংশ নিয়েছেন। এরই মধ্যে তাদের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এ পর্বের শুটিং হয়েছে প্লেনের মধ্যে। তবে সত্যিকারের প্লেন নয়। ভারতের পার্পল মুভি টাউনে উড়োজাহাজের সেট বানিয়ে তাতে শুটিং করা হয়েছে।
দাদাগিরিতে অংশ নেয়া প্রসঙ্গে কলকাতা থেকে জয়া জানিয়েছেন, ‘এ শোটি পুরোটাই বুদ্ধির খেলা। এতে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারলেই সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।

অদ্ভুতুড়ে 4:46 AM
মুক্তি পেছাল ‘রইস’(RAEES)-এর

সালমান খানের ‘সুলতান’ ও শাহরুখ খানের ‘রইস(RAEES)’—বলিউডের এই দুটি ছবিই মুক্তি দেওয়ার কথা ছিল এবার ঈদে। তবে ঈদে সালমান খানের ছবি মানেই নিশ্চিত হিট। আর তা ছাড়া ‘ভাইজান’-এর নতুন ছবি ‘সুলতান’ নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহেরও কোনো কমতি নেই। 


এ নিয়ে আলোচনার আড়ালে যেন খানিকটা হারিয়েই যাচ্ছিল শাহরুখের ‘রইস’। তাই ছবি মুক্তির দিন পিছিয়ে নেওয়ার কথা ভাবছিলেন ছবির প্রযোজকেরা। কিন্তু ছবি মুক্তির জন্য জুতসই কোনো দিনই নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সামনের বছর ছবিটি বড় পর্দায় আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

গেল বছর সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটির সঙ্গে ‘দিলওয়ালে’র মুক্তি দিয়ে শেষে পস্তাতেই হয়েছিল শাহরুখকে। ন্যাড়া তো আর বারবার বেলতলায় যেতে চাইবেন না। তাই এবারে আর কোনো ঝুঁকি নয়। ‘সুলতান’ সালমানের কাছে হারতে চান না ‘রইস’ শাহরুখ। আর তাই তো মুক্তির দিন পিছিয়ে নেওয়া হয়েছে ২০১৭ সালের জানুয়ারিতে। এতে করে পাক্কা ছয় মাস পিছিয়ে গেল শাহরুখের নতুন এই ছবির মুক্তি।

শাহরুখ অভিনীত ‘রইস’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও গৌরী খান।

অদ্ভুতুড়ে 12:44 AM

দ্য মোস্ট কনট্রোভার্শিয়াল ফিল্ম অব দ্য ইয়ার'। ট্রেলার দেখে সবার  একই কথা মনে হতে পারে। ছবিটি নিঃসন্দেহে এ বছরের সেরা  বিতর্কিত ছবি হতে চলেছে। 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম' নামের ছবিটির ট্রেলারে বেশ কিছু তথ্য দেখে খানিকটা অবাক হওয়ার কথা।

বছরের সেরা আলোচিত সিনেমার ট্রেলার আউট: ভিডিও
ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশের সীমান্তে যেখানে প্রতিনিয়ত গুলি বিনিময় হচ্ছে সেনা সদস্যদের। দুই পক্ষের ক্ষেত্রেই বরং বলা ভালো সীমান্তের দুই পারের মানুষ এতে মারা যাচ্ছে। দেশটির ভেতর এমন অনেক জায়গা রয়েছে যেখানে এর চেয়ে ভয়ানক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মাওবাদী অঞ্চলে কর্তব্য পালন করতে গিয়ে প্রতিবছর বহু সেনা সদস্য মারা যান। এ ছাড়া তাদের সঙ্গে মারা যায় হাজার হাজার  সাধারণ মানুষ।

এ বিষয়ের ওপরই তৈরি হয়েছে সিনেমাটি। একটি বি-স্কুল ছাত্রের মুখ দিয়ে নিজের মতবাদ বলানো অধ্যাপক, নিজের আন্দোলনের পতাকা ছাত্রের হাতে দিয়ে নীরবে পেছন থেকে কাজ করা অধ্যাপকের ভূমিকায় রয়েছেন অনুপম খের। বহু দিন বাদে বড় পর্দায় ফিরছেন পল্লবী জোশি। সঙ্গে রয়েছেন অরুণোদয় সিং, মাহি গিল, গোপাল সিং প্রমুখ। পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অদ্ভুতুড়ে 11:51 PM

পরবর্তী ব্যোমকেশ ছবির প্রস্তুতি শুরু হয়ে গেল৷ ‘হর হর ব্যোমকেশ'-এর পর পরিচালক অরিন্দম শীল কাজ শুরু করে দিয়েছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘অমৃতের মৃত্যু' নিয়ে৷ চলছে প্রি-প্রোডাকশন-এর কাজ৷ 

 সিক্স প্যাক অ্যাবস, মারকাটারি অ্যাকশনেই জমবে ‘ব্যোমকেশ পর্ব
চিত্রনাট্যের ফার্স্ট ড্রাফ্ট তৈরি৷ ২৯ এপ্রিল পরিচালক টিম নিয়ে বেরিয়ে পড়ছেন উত্তরবঙ্গে৷ ডুয়ার্স, গরুমারা, সামসিং-এ রেকির উদ্দেশ্যে এবারও ব্যোমকেশ ছবির প্রধান তিন অভিনেতা অপরিবর্তিত থাকছে, অর্থাৎ ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায়, সত্যবতী সোহিনী সরকার এবং অজিত ঋত্বিক চক্রবর্তী৷

তবে এবার কাস্টিং-এ সবচেয়ে বড় চমক কৌশিক সেন৷ অর্থাৎ দেখা যাচ্ছে এক্কেবারে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও সিনেমার জন্য সব ব্যবধান মুছে ফেলা সম্ভব! আর বড় চমক তথ্য সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য থাকবেন একটি ইন্টারেস্টিং চরিত্রে৷

পরিচালক অরিন্দম শীল বলছিলেন "বাবান (কৌশিক সেন) আমার দীর্ঘদিনের বন্ধু৷ কত সময় বাবান ওর নাটক দেখতে সবার আগে আমাকে নিমন্ত্রণ করেছে৷ ওর নাটক আমি সচরাচর মিস করি না৷ কোনওদিনই বন্ধুত্বের ক্ষেত্রে রাজনৈতিক বিশ্বাস বাধা ছিল না৷ 
‘হর হর ব্যোমকেশ' দেখে বাবান ফোন করেছিল মুগ্ধ হয়ে৷ ইনফ্যাক্ট, আমি তারও আগে থেকে ‘অমৃতের মৃত্যু' করার কথা ভাবছি৷ তখনই বাবানকে বলেছিলাম, কথা আছে৷ পরে বলব৷ এখনই বলতে পারি, আমার পরের ছবিতেও ওকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে৷ ও নিজেকে যেভাবে তৈরি করেছে দিনে দিনে, এককথায় দুর্দান্ত৷ সেটা কী ‘রাজকাহিনী', কী ‘আরশিনগর', কী ‘জুলফিকর'৷ যেভাবে ফোকাস করছে প্রশংসাযোগ্য৷ এমনকী চেহারাতেও বদল এনেছে৷ একজন অভিনেতা নিজেকে ভেঙে নতুন করে প্যাকেজিং করেছে৷ সব মিলিয়ে আমি অনেকদিন ধরে ওর সঙ্গে কাজ করতে চেয়েছি৷' এক টানে বললেন অরিন্দম৷

এছাড়া কাস্টিং-এ আর কী চমক থাকছে?
পরিচালক হেসে ফেললেন, ‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সব ভিলেনকে এই ছবিতে পাওয়া যাবে৷ সুমন্ত মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, রজতাভ দত্ত, অরিন্দোল বাগচী, সৌম্যজিত্‍ মজুমদার, দেবপ্রসাদ হালদার থাকছে৷ আর খুব ইন্টারেস্টিং একটা রোলে আছে সায়ন্তিকা৷ সায়ন্তিকার ভাল কাজের খিদে আছে৷ ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে ওকে চিনি৷ নাচে ভাল৷ এফর্ট দেয়৷ আর শুভাশিসকে আমি কমেডির বাইরে গিয়ে, একদম সিরিয়াস রোলে নিয়েছি৷ জুন আমার সব ছবিতে আছে৷ বলতে পারো ও আমার লাকি ম্যাসকট (হাসি)৷ এই বয়সেও ও নিজেকে যেভাবে মেনটেন করেছে ভাবা যায় না! টালিগঞ্জে এলিগেন্ট মহিলা চরিত্রে অভিনয়ের অ্যাক্টর কম, যেটা জুন-ই পারে'৷
এই গল্পে শরদিন্দু সত্যবতী রাখেননি, কিন্তু অরিন্দম ‘হর হর ব্যোমকেশ'-এ সোহিনীর সাফল্যের কথা ভেবে তাঁকে এই ছবিতে রেখেছেন৷ ছবির নাম হবে ‘ব্যোমকেশ পর্ব'৷ এবারের ব্যোমকেশ অনেক বেশি সিনেম্যাটিক হতে চলেছে৷ অ্যাকশন বেশি থাকবে৷ পিরিয়ডটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়৷ আবির তাঁর চেহারাটা দারুণভাবে পাল্টেছেন৷ চাবুকের মতো করে ফেলেছেন৷ আগামী কয়েকমাস বেশ কিছু ট্রেনিং নেবেন, ঘোড়ায় চড়া শিখবেন৷ চেন্নাই থেকে আসছে টেকনিক্যাল টিম৷ এখনই বলে দেওয়া যায় ‘অমৃতের মৃত্যু' আরও চমক নিয়ে আসবে৷ মিউজিক করবেন বিক্রম ঘোষ৷ ক্যামেরায় সৌমিক হালদার, কস্টিউম সাবর্ণী দাস, আর্ট ডিরেকশনে তন্ময়৷

অদ্ভুতুড়ে 10:36 PM

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সবার সঙ্গে ছবি তুলছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীসেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অমিতাভ রেজা চৌধুরী প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’।

 সেন্সর ছাড়পত্র পেল ‘আয়নাবাজি’
গতকাল বুধবার বিকেলে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন তিনি। আর এই ছাড়পত্র পাওয়ার পরপরই সেন্সর সার্টিফিকেট হাতে নিয়ে ছবির কলাকুশলীসহ ফেসবুকে একটা ছবি আপলোড করেছেন অমিতাভ রেজা চৌধুরী। সেখানে তিনি লিখেছেন ‘আয়নাবাজি সেন্সরড’।
সেন্সর ছাড়পত্র পেল ‘আয়নাবাজি’‘আয়নাবাজি’ সিনেমার পোস্টার
প্রথম সিনেমার সেন্সর ছাড়পত্র পাওয়ার অনুভূতি জানিয়ে অমিতাভ বলেন, ‘ভালো লাগছে। বিকেলে হাতে পাওয়ার পরই সবার সঙ্গে দারুণ সময় কেটেছে। এখন একটু চিন্তাও বাড়ছে।’সেন্সর পাওয়া প্রসঙ্গে অমিতাভ আরও বলেন, ‘বিনা কর্তনেই ছাড়পত্র পেয়েছে “আয়নাবাজি”। কিছু সংলাপের দু-একটা শব্দ পরিবর্তন করতে বলা হয়েছে। এ ছাড়া সবকিছুই ঠিকঠাক আছে। আশা করছি, দর্শকেরা উপভোগ করবেন “আয়নাবাজি’’।’
‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়াসহ অনেকেই। গেল বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হয়েছিল ‘আয়নাবাজি’ ছবির। এ বছরের শুরুতে ছবিটির কাজ শেষ হয়েছে।
ছবি মুক্তির ব্যাপারে পরিচালক জানিয়েছেন, আগামী আগস্টে মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা। ‘আয়নাবাজি’ ছবিতে গান গেয়েছে চিরকুট, মিনারসহ অনেকেই।

অদ্ভুতুড়ে 6:10 AM

এর আগে ২০১৪ সালে এক ফ্রেমে দেখা গিয়েছিল বলিউডের তিন খানকে। রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ খান, আমির খান এবং সালমান খান।

 মোদীর আমন্ত্রণে এক মঞ্চে তিন খান
নিজেদের ব্যক্তিগত মনোমালিন্য সরিয়ে খুনসুটিতে মাততে দেখা গিয়েছিল তাদের।আবারও এক ফ্রেমে ধরা দিচ্ছেন আমির, শাহরুখ, সালমান। আর এবার তাদের এক সূত্রে বাঁধছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, বলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন উদ্বোধন করবেন অনুষ্ঠানটি।

আগামী ২৬ মে নরেন্দ্র মোদির ক্ষমতায় থাকার ২ বছর পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। টানা ৮ ঘণ্টার এই অনুষ্ঠানটির নাম 'জারা মুসকুরা দো'। আর এখানেই মঞ্চ মাতাবেন বলিউডের তিন খান।

অদ্ভুতুড়ে 3:37 AM

বলিউড সুপার স্টার শাহরুখ খানের পরবর্তী ছবি ‘রইস’ মুক্তি পাওয়ার কথা ছিল ঈদুল আজহায়। ছবির মুক্তির আগেই মানহানির মামলায় ফাঁসতে যাচ্ছেন তিনি। ‘রইস’ ছবির জন্য একশ এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে শাহরুখের বিরুদ্ধে।

খানের বিরুদ্ধে ১০১ কোটি টাকার মামলা! 
জীবনীভিত্তিক ছবি ‘রইস’ গুজরাটি গ্যাংস্টার আবদুল লতিফের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। চিত্রনাট্য নিয়ে গবেষণার সময়ই তাঁর পরিবারকে সেটি জানানো হয়। ছবির প্রচার প্রচারণার সময় আবদুল লতিফের ছেলে, মুস্তাক আহমেদের মনে হয়েছে ছবিতে তাঁর বাবাকে সঠিকভাবে চিত্রায়িত করা হয়নি। তাই শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট-এর বিরুদ্ধে ১০১ কোটি টাকার মামলা করা হয়েছে। মামলায় মুস্তাক বলেছেন, ‘রইস’ ছবির দ্বিতীয়ার্ধে তাঁর বাবার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এতে তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে যার মূল্য ১০১ কোটি টাকা।

‘রইস’ ছবিটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি, মাহিরা খান। ছবিতে আশির দশকে গুজরাটে রইস নামে এক চোরাকারবারির গল্প বলা হয়েছে। বড় ধরনের ঝামেলা না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়া কথা রয়েছে।

আবদুল লতিফ প্রায় এক ডজন হত্যা মামলা, অপহরণ ও চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হয় দাউদ ইবরাহিমের দলের একাংশের সদস্য তিনি। ১৯৯৫ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে পালাতে গিয়ে ১৯৯৭ সালে পুলিশের গুলিতেই মারা যান তিনি।

এ মামলা নিয়ে রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বিবৃতি নেওয়া হবে ১১ মে। ফলে আহমেদাবাদের ওই আদালতের রায় জানতে আরও বেশ কিছু সময় লাগবে। হিন্দুস্তান টাইমস

অদ্ভুতুড়ে 11:16 PM

দিন যত যাচ্ছে হৃতিক রোশন-কঙ্গনা রানওয়াতের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি তত বাড়ছে। কৃশ-কুইনের সম্পর্ক নিয়ে তিক্ততা প্রথমে শুরু হয়েছিল ব্যক্তিগত পর্যায়ে। তারপর সেটা চলে যায় মিডিয়ার কাছে। 

 যত ঝামেলা এই ছবি নিয়েই
আরও জলঘোলা হতে আইনি স্তরে পৌঁছায় হৃতিক-কঙ্গনার সম্পর্কের কাদা ছোড়াছুড়ি। এবার সেই কাণ্ডে যোগ হলো এক ফাঁস হওয়া ছবি। কঙ্গনার সঙ্গে ডেটিংয়ের খবর ফাঁস হতে হৃতিক বলছিলেন, তিনি কোনো বলিউড নায়িকার সঙ্গে ডেটিংয়ের চেয়ে পোপের সঙ্গে দেখা করতে বেশি পছন্দ করবেন। এই কথার জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার দায়ে 'কহো না পেয়ার হ্যায়' তারকাকে-কে ক্ষমা চাইতে হয়েছিল। 

এবার আসা যাক ফাঁস হওয়া ছবির প্রসঙ্গে। এক অজানা টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হযেছে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কঙ্গনার সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক। ক'দিন আগে এক রিপোর্টে প্রকাশিত হয়েছিল, কঙ্গনা নাকি হুমকি দিয়েছেন হৃতিকের সঙ্গে তাঁর নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেবেন। 

এই ছবিটা সেই সিরিজেরই কোনো অংশ কি না সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দুজনেরই দুজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। হৃতিক-কঙ্গনার সম্পর্ক এখন যা দাঁড়িয়েছে তা সাপে নেউলে বললে হয়ত কম বলা হবে।

অদ্ভুতুড়ে 10:45 PM

সালমান খানের সঙ্গিনী বদলায়। তবে যে সঙ্গী তাঁর সঙ্গ কখনোই ছাড়ে না, তার নাম হলো ‘বিতর্ক’। সম্প্রতি শুরু হয়েছে নতুন এক বিতর্ক, ভারতে এত এত কিংবদন্তি ক্রীড়াব্যক্তিত্ব থাকতে সালমানকে কিনা বানানো হলো অলিম্পিকের দূত! এ নিয়ে সালমানের দিকে একের পর এক তির ধেয়ে যাচ্ছে। 

বিতর্কই তাঁর সঙ্গী তিনি হলেন সালমান খানএ সুযোগে সালমানের সাবেক দুই সঙ্গিনীও কিন্তু খোঁচা মেরেছেন। ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘সালমান আর বিতর্ক? এ আর নতুন কী!’ বলিউডের অনেকেই মনে করছেন, সালমানের সঙ্গে অলিম্পিকের কোনো যোগসূত্র নেই। একটি অনলাইন পিটিশনও খোলা হয়েছে, যেখানে সবাই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শোনা যাচ্ছে, সেই পিটিশনে নাকি সই করেছেন তাঁর আরেক সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাইও!
এসব দেখেই সালমানের বাবা সেলিম খান লম্বা ফিরিস্তিই দিলেন ছেলের ক্রীড়া-প্রতিভার। জানালেন, তাঁর ছেলে একই সঙ্গে সাইক্লিস্ট, সাঁতারু, কুস্তিগীর আর ভারোত্তোলক। কোন খেলাটা সালমান পারেন না! সালমানও এক সাক্ষাৎকারে বললেন, ‘জীবনে অনেক খেলাই খেলেছি। কোনোটাই খারাপ খেলিনি। সমস্যা হলো, যখনই কোনো খেলায় সাফল্য পেয়েছি, সঙ্গে সঙ্গে ওটার ব্যাপারে আগ্রহ চলে গেছে। অন্য কিছু নিয়ে মেতেছি।’
কোনো একটা খেলায় মন দিলে হয়তো বড় কোনো ক্রীড়াবিদ হতে পারতেন এই অভিনেতা। কিন্তু এই পরিচয় নিয়েই তিনি অলিম্পিকের দূত হচ্ছেন না। সালমানের কথা, তিনি তো আর মাঠে নেমে খেলবেন না যে তাঁকে দূত হওয়ার জন্য ক্রীড়াবিদ হতেই হবে। দূত হিসেবে তাঁর দুটি কাজ—ভারতের অলিম্পিক দলের খেলোয়াড়দের উজ্জীবিত করা, আর এই আসরটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ানো। আসলে অন্য অনেক দেশের মতো ভারতে অলিম্পিকটা খুব বেশি আগ্রহ নিয়ে দেখা হয় না।
দ্বিতীয় উদ্দেশ্যটা তো এরই মধ্যে প্রায় সফল। অলিম্পিক এরই মধ্যে ভারতের ‘হট ইস্যু’! টিওআই।

অদ্ভুতুড়ে 10:35 PM

কান ইজ নার্ভ-র্যা কিং। বাংলায় বলা যেতে পারে, কান উৎসব একটা স্নায়ুক্ষয়ী ব্যাপার। কথাটা গেল কান উৎসবে বলেছিলেন কেট ব্ল্যানচেট। অস্কারজয়ী এই অভিনেত্রীর দামি কথাটা মনে পড়ল বাংলাদেশে তৌকীর আহমেদের অজ্ঞাতনামা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর। 

 কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ
 কান উৎসব আদতেই এক স্নায়ুক্ষয়ী যুদ্ধের নাম। এই যুদ্ধ শৈল্পিক, আবার একই সঙ্গে বাণিজ্যিক বা প্রচার-প্রচারণারও। অফিশিয়াল সিলেকশনে স্বর্ণপাম (পাম দর) বা স্বর্ণ ক্যামেরার (ক্যামেরা দর) মতো পুরস্কার জেতার যে লড়াই, সেটাকে আমরা বলতে পারি শৈল্পিক লড়াই। এর বাইরেও আবার আছে ধুন্ধুমার বাণিজ্যিক লড়াই। শিল্প, বাণিজ্য আর গ্ল্যামার মিলিয়ে কান উৎসব মানেই তাই মহা হুলুস্থুল। মহা ছোটাছুটি। বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীদের ঘুম হারাম। দক্ষিণ ফরাসি উপকূলে ১২টা দিন শুধুই মুক্তকচ্ছ ছোটাছুটি।
আগামী ১১ মে শুরু হচ্ছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। শুরুর আগেই এবারই সম্ভবত প্রথমবারের মতো কান উৎসব ঘিরে সরব বাংলাদেশও। তৌকীর আহমেদের অজ্ঞাতনামা ও অমিতাভ রেজার আয়নাবাজি—দুটি ছবিই মার্শে দু ফিল্মে দেখানোর কথা এবারের উৎসবে। এখানে বলে রাখা ভালো, মার্শে দু ফিল্ম কান উৎসবের মূল অফিশিয়াল সিলেকশনের বাইরে একটি পুরোপুরি বাণিজ্যিক বিভাগ। উৎসবের সময়ে প্যালে ডে ফেস্টিভ্যালের নিচতলার জায়গাটায় নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ তাঁদের ছবি দেখাতে পারেন। প্রযোজনা সংস্থাগুলোর সুযোগ থাকে বুথ বা টেবি।
ভাড়া নিয়ে কাজ তুলে ধরার।
 
আমার দুই বছরের অভিজ্ঞতায়, খুব অনুরোধ-উপরোধ করে না নিয়ে গেলে কোনো দেশের সাংবাদিক-সমালোচকের এই এলাকার ছবি দেখার তেমন আগ্রহ দেখিনি। প্রযোজক-পরিবেশকদের আনাগোনাই বেশি দেখা যায় উৎসবের এই অঞ্চলে। কারণটাও সোজা।
উৎসবের সময়ে অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বিশ্বের নামীদামি আর নতুন সম্ভাবনাময় নির্মাতাদের সব ছবিই কারও একার পক্ষে দেখে শেষ করা মহা কঠিন। সেখানে মার্শে দু ফিল্মের ছবি বহু দূরের ব্যাপার। মনে আছে, দুই বছর আগে এ রকমই এক অনুরোধে ব্রাজিলের এক নির্মাতার সঙ্গে তাঁর ছবিটি দেখতে গিয়েছিলাম। সেখানে সব মিলিয়ে আমরা মোট আটজন দর্শক ছিলাম। তরুণ নির্মাতা এডওয়ার্ডো মোরায়েস সেটাতেই খুশি ছিলেন।
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশআপাতত আমরাও খুশি যে বাংলাদেশের নির্মাতা-প্রযোজকেরা দেরিতে হলেও কান উৎসবের গুরুত্ব বুঝতে পেরেছেন। উৎসবের সম্মানজনক অফিশিয়াল সিলেকশনের সঙ্গে গুলিয়ে না ফেললে উদ্যোগটা বলতে হবে ভালো। অজ্ঞাতনামা ও আয়নাবাজি—এই দুই ছবির নির্মাতার জন্যই থাকল শুভকামনা।
তবে বাংলাদেশের জন্য আরও আদর্শ হতে পারত ভিলেজ ইন্টারন্যাশনাল নামের বিভাগটি। কোনো দেশের সিনেমা আর সাংস্কৃতিক ঐতিহ্যকে বাইরের দুনিয়ায় তুলে ধরার জন্য কান উৎসবে এটাই আসলে সেরা সুযোগ। সেই সুযোগটাই নিয়মিত নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া বা ভারত। এমনকি ইরান, আরব আমিরাত কিংবা মিসরের মতো দেশও পিছিয়ে থাকে না।
বাংলাদেশের ছবি একদিন সত্যি সত্যিই কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেবে। তারেক মাসুদের মাটির ময়না যে গৌরব বয়ে এনেছিল, সেই গৌরবকেও নিশ্চয়ই ছাড়িয়ে যাবে অন্য কোনো নির্মাতার ছবি। আমরা অপেক্ষায় থাকলাম।

অদ্ভুতুড়ে 10:07 PM
তারকা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তারকাদের শৈশব স্মৃতি হলেতো কথায় নেই।প্রিয় তারকাদেরও সাদামাটা শৈশবকে অসংখ্য ভক্ত অনুরাগীরা নিজেদের শৈশবের সঙ্গে মিলিয়ে দেখতেও পছন্দ করেন!  মজায় মজায় বলিউড তারাদের কিছু শৈশব মুহূর্তু দেখে নিতে পারেন এখানে....

 বাবা মনসুর আলী এবং মা শর্মিলা ঠাকুরের সঙ্গে সাইফ আলী খান...

উপরের ছবিতে নির্মাতা বাবা রাকেশ রোশান ও বড় বোনের সঙ্গে সুপারস্টার ঋত্বিক রোশান...

মায়ের সঙ্গে রনবীর...(উপরে)

শরীরে কাপড় না রাখা সালমান খানের ব্হু পুরনো অভ্যেস...

শৈশবেও শান্তশিষ্ট ছিলেন ঐশ্বরিয়া রাই...

শৈশবেও চরম দুরন্ত ছিলেন রনবীর সিং...

বড় ভাইয়ের সঙ্গে আশিকি-২ খ্যাত শ্রদ্ধা কাপুর...

সাদামাটা শাহরুখ...

অদ্ভুতুড়ে 9:15 PM

মৌয়ের সঙ্গে নোবেলের একটা সময় সম্পর্ক ছিলো। কিন্তু সম্পর্কটা বেশিদিন টেকেনি। ভেঙে যায়। নোবেল মনেপ্রাণে ফিরতে চায় মৌয়ের জীবনে। বলতে চায় মনের আকুতি। একটি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায় মৌকে। মুখোমুখি বসে দুজন। 

 নোবেলের জীবনে আর ফেরেনি মৌঃ ভিডিও
 মৌয়ের ব্যস্ততা তার মুঠোফোন নিয়ে। মাঝে একবার মুখটা তুলে জিজ্ঞাসা করলেন,
-কি বলবা বলো?
নোবেলের মিনতি,‘আমি আবার ফিরে আসতে চাই।
ঠাট্টার সুরে মৌয়ের তাচ্ছিল্য, ‘ওহ আচ্ছা! আর?’
নোবেল এবার আরো সিরিয়াস, ‘আগে আমি রিলেশনশীপ একদমই সিরিয়াস ছিলাম না। এবার আমি হ্যান্ডেড পার্সেন্ট এফোর্ট দিতে চাই, হান্ডেড পার্সেন্ট অনেস্ট থাকতে চাই।’
মৌয়ের সাফ জবাব, ‘১০০ কমিডেটও থাকতে চাও। জানি তো। এই কথা গুলো অনেকবার শুনেছি। কাজের বেলায় তো কিছুই করতে পারলেন না। শোন ফিরতে হলে রবিতে ফিরে যাও।’
মৌ আর ফেরেনি নোবেলে জীবনে। রেস্টুরেন্ট থেকে দ্রুত বেরিয়ে গেলেন। এমন ঘটনাই দেখা মিললো রবির নতুন বিজ্ঞাপনে। প্রিয়জনের ফিরে আসার গল্প দিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কিবরিয়া ফারুকী। 
বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে কিবরিয়া ফারুকী বাংলামেইলকে বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপনটিতে নোবেল ও মৌ জুটিকে চিন্তা করেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।’
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে নোবেল-মৌ জুটি বেঁধে একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। সবশেষ ‘হাইওয়ে’ নামের একটি নাটকেও তারা একসঙ্গে অভিনয় করেছেন।

অদ্ভুতুড়ে 11:50 PM

বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসান। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। নাটক ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন।



 

এতো গেল সব পুরনো খবর নতুন খবর হলো- পাঁচ বছর পর বড়পর্দার বিশেষ চরিত্রে জাহিদ হাসান অভিনয় করছেন। ছবির নাম ‘বিজলী’। পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ববি ও কলকাতার রণবীর। ২৩ এপ্রিল রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ছবিটির মহরতে এ ঘোষণা দেওয়া হয়।

পরিচালক ইফতেখার চৌধুরী জানিয়েছেন, ‘ঠান্ডা মেজাজের একজন মানুষ। এটা অতিথি চরিত্র। খুব বিশেষ একটা চরিত্র। লোকটা যে কোনো ধরনের হতে পারে। এটা জানতে হলে ছবিটা দেখতে হবে!’ ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ববস্টার ফিল্মস। নৃত্য পরিচালনা করবেন মাসুম বাবুল।

অভিনেতা জাহিদ হাসান সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন। তার বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চুর ‘বলবান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, আজমল হুদা মিঠুর ‘ঝন্টু মন্টু দুই ভাই’, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’।

অদ্ভুতুড়ে 11:47 PM

বলিউডে কি গানের অভাব পড়েছে?
'আজহার' ছবির 'ওয়ে ওয়ে' গানটা মুক্তি পাওয়ার পর ফের প্রশ্নটা নতুন করে মাথা চাড়া দিল। টিম আজহার অবশ্য তাদের ক্ষেত্রে যুক্তি দেখাতেই পারে। ছবিটায় বলিউডের প্রাক্তন নায়িকা সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফকরি। 

 'আজহার' ছবিতে নার্গিসের নাচ, পুরনো গানে নতুন মশলা
অতএব, সঙ্গীতা বিজলানির ছবির গান দেখানো যেতেই পারে।
সেই প্রসঙ্গেই ছবিতে এসেছে গানটা। দেখা যাচ্ছে, স্ত্রী নৌরিনের সঙ্গে ছবি দেখতে এক সিনেমা হলে গিয়েছেন আজহার। সেই হলে চলছে সঙ্গীতা বিজলানির ছবি। পর্দায় 'ওয়ে ওয়ে' গানের সঙ্গে নাচছেন সঙ্গীতা। নৌরিন তাঁকে দেখে মুগ্ধ। স্বামীকে বলছেন, ''দেখো, মেয়েটার চোখদুটো কী সুন্দর!'' অন্য দিকে, একটা অস্বস্তি দেখা যাচ্ছে আজহারের চোখে-মুখে।
বেশ কথা। পর্দার নায়িকা যে বাস্তবে ঢুকে পড়বে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে, এমন ভাবে তার ইঙ্গিতটা দিচ্ছে এই গান।
কিন্তু, বিতর্কটা উঠছে অন্য জায়গায়। সঙ্গীতা বিজলানির ছবির দৃশ্য যদি তুলে ধরতেই হত, তবে তা এমন আধুনিক ভাবে কেন? 'আজহার'-এ যে পোশাক পরে নাচছেন নার্গিস, তা তো সেই সময়ের ছবির কস্টিউম নয়। আবার, যে সিনেমা হলটাকে দেখানো হচ্ছে, সেটাও হাল সময়ের মাল্টিপ্লেক্সের মতো। তাহলে কি আর সেই সময় এবং সঙ্গীতার স্মৃতি নতুন করে তৈরি হল?
না কি পুরোটাই ব্যবসা?
কেন না, বেশ অনেক বছর ধরে বলিউড ঘুরে-ফিরে ব্যবহার করছে তার পুরনো গান। নতুন ছবিতে, নতুন ভাবে। শ্রীদেবীর 'হর কিসি কো নেহি মিলতা'-য় তাই দেখা গেল সোনাক্ষী সিনহাকে। 'হেট স্টোরি ৩'-এ ফিরে এল 'আজ ফির তুম পে'। মিকার গলায় শোনা গেল কিশোর কুমারের 'আপনি তো জ্যায়সে ত্যায়সে'। 'হিম্মতওয়ালা'-র রিমেকে হুবহু এক রাখা হল পুরনোটার দুটো গান। নিজের দেওয়া মিউজিককেই খুব অল্প বদলে 'দ্য ডার্টি পিকচার'-এ ব্যবহার করলেন বাপ্পি লাহিড়িও!
সুরকাররা অবশ্য সব সময়েই তাঁদের ধারণা অনুযায়ী ন্যায্য কারণ দেখিয়ে থাকেন। কখনও বলেন, চিত্রনাট্যের দাবির সঙ্গে পুরনো গানটাই যাচ্ছিল। কখনও বা পুরনো সময় ফিরিয়ে আনার অজুহাত দেখান। যেমনটা আপাতত দেখা যাচ্ছে 'আজহার'-এ।
কিন্তু, রিক্রিয়েশন কি সত্যিই হচ্ছে?
আপনার কি মনে হয়?

অদ্ভুতুড়ে 11:44 PM

গত বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডে বেশ কয়েকটি ছবি ঘিরে দর্শকদের মনে জল্পনা তৈরি হয়েছে। শুধু জল্পনাই নয়, ছবিগুলিকে ঘিরে চূড়ান্ত প্রত্যাশাও তৈরি হয়েছে। একদিকে বলিউড বাদশা শাহরুখ খানের রইস। অন্যদিকে সালমান খানের সুলতান। 

 সালমান খান কেন 'সুলতান' ছবিটি করতে রাজি হয়েছিলেন?
প্রধানত এই ছবিদুটিকে ঘিরেই এখন আমাদের প্রত্যাশার পারদ তুঙ্গে। মনে নানা প্রশ্ন। কেমন হবে ছবিটা। গল্পটাই বা কেমন। এই জাতীয় আর কী। কিন্তু এটা কি জানেন সালমান খান কেন সুলতান ছবিটি করতে রাজি হয়েছিলেন?

সালমান খান অনুষ্কা শর্মা অভিনীত সুলতান ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের কাছে হিট হয়ে গিয়েছে। ছবিটিকে ঘিরে আলোচনা এখন মুখে মুখে। কিন্তু এত বয়সে সুলতানের ওরকম একটা কুস্তিগীরের চরিত্রে অভিনয় করার জন্য সালমান খান কেন রাজি হয়েছিলেন এটা কি জানেন?

সালমান খান সবসময় শিখতে পছন্দ করেন। তাঁর কাছে অভিনয় করার সময় ছোট বড় সকলের কাছ থেকেই কিছু না কিছু তিনি শেখেন। এই ছবিতে অভিনয় করার জন্য তাঁকে অনেক কষ্ট পেতে হয়েছে। কুস্তিগীরের চরিত্রে অভিনয় করা খুব কঠিন। কিন্তু শিখতে গিয়ে কষ্ট করাটাকেই তিনি এনজয় করছেন বলে জানিয়েছেন। তাঁর মতে, শেখার সময় যদি কষ্ট না পাওয়া যায়, তাহলে শীর্ষে পৌঁছনো যায় না। সুলতান ছবিতে তাঁর চরিত্রটাও খুব কঠিন। পর্দায় সেটা ফুটিয়ে তোলার জন্য তাঁকে অনেক কষ্ট পেতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে। আর এই সব করার জন্যই তিনি এই ছবিটি করতে রাজি হয়েছিলেন।

অদ্ভুতুড়ে 12:35 AM

একের পর এক অ্যাচিভমেন্ট। কখনও হলিউড ছবি তো কখনও রাষ্ট্রপতির কাছ থেকে পুরষ্কার। জীবনের সেরা সময়ে বিচরণ করছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। 

প্রিয়াঙ্কা রক' এমনই প্রশংসা হলিউড তারকা ডোয়েনের 
বলিউড থেকে কয়েকদিনের ছুটি নিয়ে তিনি এখন ব্যস্ত হলিউডে। আর সেখানেও তাঁর প্রতিভায় মুগ্ধ সবাই। তাঁর প্রতিভার প্রশংসা করলেন হলিউড তারকা ডোয়েন জনসন। বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করে ডোয়েন বললেন, 'প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগে ওর নাম আমি শুনেছিলান। প্রিয়াঙ্কা খুবই সুন্দরী এবং প্রতিভাবান। বলিউডে ৫০-এরও বেশি ছবি করে ফেলেছে ও। 
এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। শুধু ছবিই যে করে ফেলেছে তাই নয়, পেয়েছে অনেক পুরষ্কারও। ওর একটা লক্ষ্য আছে। আর সেখানে পৌঁছতে যত কঠিন পরিশ্রমই করতে হোক না কেন, প্রিয়াঙ্কা সেটা করবেই। ওর এই গুণই আমাকে মুগ্ধ করেছে। বেওয়াচে ওর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি। ওর সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। ওকে দেখে মানুষ প্রেরণা পায়।' সহঅভিনেতা ডোয়েনের প্রশংসায় প্রিয়াঙ্কা নিজেও খুব খুশি। তাঁদের দু'জনকে খুব শীঘ্রই 'বেওয়াচে' দেখা যেতে চলেছে।
Powered by Blogger.