অদ্ভুতুড়ে 10:14 PM

২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে সাব্বির খান পরিচালিত ‘বাঘি’ ছবি। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর আর টাইগার শ্রফ। তাই নতুন ছবির প্রোমোশন নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন শ্রদ্ধা। 

 শ্রদ্ধার কাপোরে এর স্পেশাল’ মানুষ
  আর এই ছবিতে প্রথমবার বিকিনি লুকে দেখা যাবে শ্রদ্ধাকে। তাছাড়া এই ছবির ট্রেলার ইতিমধ্যে মুগ্ধ করেছে সবাইকে। তাই সব মিলিয়ে শ্রদ্ধার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই ব্যস্ততাও বাড়ছে দিন দিন। এর মধ্যে প্রচারের জন্য নাকি টানা ১৪ ঘণ্টাও কাজ করেছেন তিনি। কিন্তু তার মধ্যেও ‘সাম ওয়ান স্পেশাল’-এর জন্য সময় বের করলেন শ্রদ্ধা। তার নিমন্ত্রণে গেলেন পার্টিতেও। 

 যার জন্য শত কাজেও আটকে রাখা গেল না নায়িকাকে। তিনি আর কেউ নন ‘আশিকি ২’ এবং ‘এক ভিলেন’-এর পরিচালক স্বয়ং মোহিত সুরি। কিছুদিন আগেই ছিল মোহিতের বার্থডে পার্টি। আর সেখানে জমায়েত হয়েছিল মোহিতের বি-টাউনের বন্ধুরা। শ্রদ্ধার প্রথম ছবি সুপারডুপার হিট ‘আশিকি ২’ এবং ‘এক ভিলেন’-এর সময় থেকেই মোহিতের সঙ্গে খুব ভালো সম্পর্ক শ্রদ্ধার। 

 তিনি এর আগেও সবসময়ই স্বীকার করেছেন, যখন কেউ ডাকেনি তখন মোহিত তার মধ্যের প্রতিভাকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। তাই প্রথম থেকেই মোহিত শ্রদ্ধার কাছে ‘স্পেশাল’। তাই শত ব্যস্ততাতেও মোহিতের আমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি তিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.