অদ্ভুতুড়ে 10:09 PM

খিলাড়ি তারকা অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রী এমি জ্যাকসনকে। বর্তমানে ‘রোবট ২’ ছবিতে অভিনয় করছেন তিনি। 

 রজনীকান্তের সঙ্গে তোলা সেলফি শেয়ার করলেন এমি
 সবাইকে চমকে দিয়ে কিছুদিন পরেই সুপারস্টার রজনীকান্তের বিপরীতে নায়িকা চরিত্রে পর্দায় হাজির হবেন এমি। শুটিং চলাকালীন সময়ে রজনীকান্তের সঙ্গে একটি সেলফি তুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি টুইটারে ছবিটি শেয়ার করেছেন তিনি।

ছবিটির ক্যাপশনে এমি লিখেছেন, ‘আমার মনে হয় না এর আগে কোন ছবিতে আমি এত আনন্দিত ছিলাম।’ তিনি আরও জানান, সুপারস্টার রজনীকান্তের মত অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করা অনেক সম্মানের।

২০১০ সালের ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘রোবট ২’ পরিচালনা করেছেন শঙ্কর। রজনীকান্ত ছাড়াও ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.