অদ্ভুতুড়ে 10:26 PM

সালমান খানের নতুন ছবি সুলতান শুটিং শুরুর আগে থেকেই আলোচনায় ছিল। আর থাকবেই বা না কেন? এই ছবিতে যে নতুনরূপে পর্দায় হাজির হতে চলেছেন সালমান। 

 সালমান এখন কেনো ‘সুলতান’ হলেন
১১ এপ্রিল ইউটিউবে সুলতান-এর টিজার আপলোড করার ২৪ ঘণ্টার মধ্যেই এটি ৩০ লাখ বার দেখা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ইউটিউবে এই টিজার ৮২ লাখেরও বেশি বার দেখা হয়েছে। সিক্স প্যাক, চুলের নতুন স্টাইল আর শাণ দেওয়া গোঁফে চিরচেনা সাল্লুকে নতুনভাবে আবিষ্কার করা যাবে এই ছবিতে। টিজারে দেখা যাচ্ছে, বালুর মধ্যে সালমান তাঁর প্রতিপক্ষের সঙ্গে কুস্তি করছেন। আর পেছনে সবাই ‘সুলতান সুলতান’ রবে মুখর করে রেখেছেন।
এই টিজার সাধারণ দর্শকের পাশাপাশি সালমানের সহকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এটি দেখার পর আমির খান টুইট করেছেন, ‘অসাধারণ টিজার! পুরো ছবি দেখার জন্য আর তর সইছে না সালমান এখন কেনো ‘সুলতান’ হলেনআমার।’
 ‘কিং খান’ শাহরুখ একটি টুইট বার্তায় লিখেছেন, ‘হরিয়ানার শের এসে গেছে...সুলতান ভাইজান।’
এই ছবিতে সালমান খানকে হরিয়ানার কুস্তিগীর সুলতান আলী খানের চরিত্রে দেখা যাবে। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়া হবে। ছবির প্রযোজক আদিত্য চোপড়া। আর সালমানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। তথ্যসূত্র: ফোর্বস, এনডিটিভি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.