অদ্ভুতুড়ে 10:29 PM

বলিউডের তারকা শহীদ কাপুর আর কারিনা কাপুর খানকে একসঙ্গে প্রথম দেখা গিয়েছিল ‘ফিদা’ ছবিতে। সেও ২০০৪ সালের কথা। এরপর তাঁরা চুটিয়ে প্রেম করেছেন অনেক দিন। 

কারিনা ও শাহীদ এর আপত্তিকর অবস্থা, একই ফ্রেমে আর নয়তারপর ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ ছবির শুটিং চলাকালীন তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবির পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘদিন পর ‘উড়তা পাঞ্জাব’ ছবির মাধ্যমে এই দুই তারকা একই ছবিতে কাজ করছেন। কিন্তু মজার বিষয় হলো, একই ছবিতে কাজ করলেও এখানে একসঙ্গে কোনো দৃশ্য নেই তাঁদের।

‘উড়তা পাঞ্জাব’ ছবির ট্রেলার উদ্বোধনীর দিন শহীদের উদ্দেশ্যে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনার আর কারিনা কাপুর খানের একসঙ্গে কোনো দৃশ্য নেই বলে আপনার মন খারাপ হয়নি? শহীদও কম যান না। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যদি জানতে চান আমি ও কারিনা এই নিয়ে খুশি কি না; তাহলে বলতে হবে, তা আগেই হয়ে গিয়েছে।’ 
শহীদের কথা শেষ না হতেই তাঁর মুখের কথা কেড়ে নিয়ে কারিনা বলেন, ‘জব উই মেট’ ছবির ডিভিডি তো বাজারে সব সময় পাওয়া যাচ্ছে।’
শহীদ ও কারিনাকে একসঙ্গে দেখতে চাইলে এখন সম্ভবত ডিভিডিই একমাত্র ভরসা!
যা হোক, দুজনের বিচ্ছেদের পর নিজেদের মধ্যকার বরফ কিছুটা গললেও একসঙ্গে কি আর কাজ করবেন না তাঁরা? এমন প্রশ্ন অবশ্য তাঁরা দুজনই কৌশলে এড়িয়ে গেছেন। টাইমস অব ইন্ডিয়া।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.