ওয়াংখেড়েতে আর কয়েক ঘণ্টা পরেই ঠিক হয়ে যাবে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবেন কারা। গেইল, বিরাটরা তো বটেই চোখ থাকবে আরও বেশ কয়েক জনের দিকে।
ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে হাইভোল্টেজ সেমি ফাইনালে যে ১০ জন বেশি করে নজরে থাকবেন এই গ্যালারিতে রইল তাঁদের হদিশ।
 |
ক্রিস গেইল- নিজের দিনে ক্রিস গেইলের ব্যাটের কাছে পৃথিবীর সব দেশের সব বোলিং অ্যাটাকই তুচ্ছ। চোখ বুঝে ক্যারিবিয়ানদের মুল শক্তি। গেইল কিন্তু গোটা সিরিজে ফর্মেই আছেন। ভারতের প্রধান চিন্তার কারণ সেটাই। |
 |
| মহেন্দ্র সিংহ ধোনি- শেষ বলে ছয় মেরে এর আগেও দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন মাহি। তাঁর ঠাণ্ডা মাথা আর ম্যাজিক ফিনিসের ক্ষমতার উপর আজ অনেকটাই নির্ভর করছে ম্যাচের ফলাফল। |
 |
| ডোয়েইন ব্রাভো- অলরাউন্ডার ব্রাভো ব্যাট হাতে এখনও পর্যন্ত এই বিশ্বকাপে খুব একটা সফল না হলেও, প্রত্যেক ম্যাচে গড়ে দু’টো করে উইকেট পেয়েছেন। আফগানিস্তানের সঙ্গে দলের শকিং হারের দিন তাঁর ব্যাট থেকেই সর্বোচ্চ রানটা বেড়িয়ে ছিল। |
 |
| রবিচন্দ্রন অশ্বিন- হরভজন পরবর্তী টিম ইন্ডিয়ার স্পিন স্কোয়াডের মূল শক্তি। গেইলকে আটকাতে আজ তাঁর উপরই ভরসা করছেন ধোনি। |
 |
| অ্যান্দ্রে রাসেল- শেষ দুই ম্যাচে ব্যাটে সফল না হলেও ওয়েস্ট ইন্ডিজের বোলিং স্কোয়াডে অন্য রকম ভরসা যোগাচ্ছেন রাসেল। |
 |
জসপ্রীত বুমরাহ- আইপিএল ভারতীয় দলকে যে কজন হাতে গোনা ক্লাস ক্রিকেটার উপহার দিয়েছে, তাদের মধ্যে অন্যতম বুমরাহ। এই সিরিজে ধারাবাহিক ভাল খেলে আসছেন তিনি। আজও বুমরাহের সেই ধারাবাহিকতাই ভারতকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে। |
 |
| ডারেন স্যামি- ক্যারিবিয়ান অধিনায়ক নিজে এখনও পর্যন্ত খুব একটা সফল না হলেও তাঁর নেতৃত্বেই সব হিসেব উলটে পালটে ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে। যে কোনও সময় স্যামির ব্যাট জ্বলে উঠলে টিম ধোনির বিপত্তি হতে পারে। |
Post a Comment