অদ্ভুতুড়ে 10:26 PM
শিগগিরই থামছে না জনপ্রিয় সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র চাকা। ২০১৫ সালে মুক্তি পায় সর্বশেষ কিস্তি ‘ফিউরিয়াস সেভেন’। অষ্টম কিস্তি মুক্তি পাবে ২০১৭ সালে। সম্প্রতি ঘোষিত হলো পরের দুই কিস্তির মুক্তি তারিখ।


পল ওয়াকারের মৃত্যুর পর সিরিজটির প্রধান তারকা ভিন ডিজেল। ইনস্টাগ্রামে তিনি বুধবার ‘ফিউরিয়াস নাইন’ ও ‘ফিউরিয়াস টেন’র মুক্তির তারিখ ঘোষণা করেন।
ইউনিভার্সেল পিকচার্সের প্রযোজনায় সিনেমাটি তিনটি মুক্তি পাবে যথাক্রমে ২০১৭ সালের ১৪ এপ্রিল, ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ২০২১ সালের ২ এপ্রিল।
নতুন পর্ব ‘ফাস্ট এইট’ পরিচালনা করছেন ‘স্ট্রেইট আউটা কম্পটন’খ্যাত এফ গ্যারি গ্যারি। মূলত তার হাতে একটি ট্রিলজি পেতে যাচ্ছে ‘ফিউরিয়াস’ ভক্তরা। তবে পরের দুটি অনেকটা প্রিক্যুয়াল ধাঁচের হবে। ভিন ইনস্টাগ্রাম পোস্টে সিরিজটির নতুন ট্যাগলাইন হিসেবে লেখেন— ‘দুই দশক, দশটি সিনেমা, একটি বীরত্বের কাহিনী’।
‘ফাস্ট এইটে’ অভিনয় করবেন সিরিজের নিয়মিত তারকা মিচেল রদ্রিগেজ, জর্ডানা ব্রস্টার, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজেস, এলসা পাতাকি ও লুকাস ব্ল্যাক। আরও আশা করা হচ্ছে জেসন স্ট্যাথম, ডাউনি জনসন ও কুর্ট রাসেলকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, আটলান্টা ও জর্জিয়ায় সিনেমাটির বেশির ভাগ দৃশ্যায়ন হবে। এ ছাড়া আইসল্যান্ড ও রাশিয়াও দেখা যেতে পারে।

২০১৫ সালের ২ এপ্রিল মুক্তি পেয়ে সিরিজের সর্বশেষ সিনেমা ‘ফিউরাস সেভেন’ ১৫০ কোটি ডলারের বেশি আয় করে। সর্বকালের শীর্ষ আয়ের তালিকায় এর স্থান ৬ নাম্বারে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.