অদ্ভুতুড়ে 10:29 PM
শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম হিট দুই সিনেমা ‘ডন’ ও ‘ডন টু’। একদম নতুন অবতারে কিং খানকে হাজির করেন নির্মাতা ফারহান আখতার। অনেকদিন ধরে হিট সিরিজটির নতুন কিস্তির কথা শোনা যাচ্ছে। কিন্তু কোনোভাবেই ব্যাটে-বলে মিলছিল না।




সম্প্রতি জানা গেল, ফারহান ‘ডন থ্রি’ নির্মাণে অনেকটা এগিয়েছেন। আটকে আছেন ‘রক অন টু’র শুটিংয়ের কারণে।
ফারহানের অভিনয় অভিষেক হয় ‘রক অন’ সিনেমার মাধ্যমে। এর দ্বিতীয় কিস্তির শুটিং শেষ হলেই ‘ডন থ্রি’র চিত্রনাট্যের চূড়ান্ত করবেন। তাই অপেক্ষায়।
হিট সিরিজটি অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ অবলম্বনে নির্মিত। শাহরুখকে দেখা যায় আন্তর্জাতিক অপরাধীর ভূমিকায়, যাকে ১১ দেশের পুলিশ খুঁজছে। সিনেমাটির প্রথম দুই পর্বে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন। গুজব রয়েছে নতুন পর্বে ‘বাজিরাও মাস্তানি’ অভিনেত্রীকে দেখা যাবে না।
এ দিকে চিত্রনাট্য লেখা ও প্রযোজনার পাশাপাশি ফারহান বরাবরের মতো ‘ডন থ্রি’ পরিচালনা করবেন কি-না জানা যায়নি। এ ছাড়া চলতি বছরে মুক্তি পেতে পারে ফারহানের প্রযোজনায় শাহরুখ অভিনীত ‘রাইস’।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.