অদ্ভুতুড়ে 11:03 AM


প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্ভবত তার ফিল্ম ‘তামাশা’ মুক্তি পাবার বেশ আগে থেকেই মনে মনে তৃপ্তির হাসি হাসছেন। বড়দিনের ছুটি সামনে রেখে সঞ্জয় লিলা ভানসালি পরিচালিত ও প্রযোজিত ‘বাজিরাও মাস্তানি’ আর রোহিত শেট্টি পরিচালিত এবং গৌরি খান প্রযোজিত ‘দিলওয়ালে’ যখন আগামী ১৮ ডিসেম্বর একটি বড় দ্বৈরথে নামছে সেখানে সাজিদ তার ফিল্মের জন্য প্রায় মুক্তি তিনটি সপ্তাহ পেতে যাচ্ছেন। ‘হেইট স্টোরি থ্রি’ নিয়ে অবশ্য  তেমন ভয় নেই, কারণ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। এদিকে দুই সপ্তাহ চলার পর সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ফিল্মটি নিয়েও দর্শকদের আগ্রহ কিছুটা হলেও কমে এসেছে। সুতরাং এটি ‘তামাশা’র জন্য বড় একটা সুযোগ। এখন ফিল্মটি এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে তাই দেখার বিষয়। ইউটিভি মোশন পিকচার্স নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘তামাশা’ চলচ্চিত্রটি। রোমান্টিক ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ইমতিয়াজ আলির পরিচালনায় অভিনয় করেছেন রণবীর কাপুর, দীপিকা পাডুকোন এবং ইশতিয়াক খান এবং আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন  এআর রহমান। বেদ নামে এক তরুণকে নিয়ে এই গল্প যে শৈশব থেকে গল্প শুনতে ভালোবাসে, আর গল্পের চরিত্রের মত চলা তার শখ। একদিন ইউরোপের এক জায়গায় তারা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় আর অন্তরঙ্গতা হয়। তারা পর্যটনের পাশাপাশি একটি নাটকের দল গঠন করে এবং আর এতে তাদের মধ্যে অন্তরঙ্গতা বাড়তে থাকে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.