অদ্ভুতুড়ে 10:31 PM
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে প্রতিনিয়ত আসছে কোনো না কোনো নতুন ব্র্যান্ড। কোমল পানীয়র বিশ্বখ্যাত ব্র্যান্ড পেপসি-ও এবার এ খাতে নাম লিখিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পেপসি প্রথমবারের মতো স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ করেছে তাদের পি১ স্মার্টফোনটি নিয়ে।

পেপসি ব্র্যান্ডের পি১ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ৫.১ এর ওপর ভিত্তি করে তৈরি করা ডিডো ওএস ব্যবহার করা হয়েছে। ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইনের ৫.৫ ইঞ্চি স্ক্রিনের ফুল এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৫৯২ প্রসেসর, ২ জিবি র্যা ম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, মেমোরি কার্ড স্লট
, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০এমএএইচ ব্যাটারি, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রভৃতি।

আপাতত চীনে জিডিডটকম নামের এক ওয়েবসাইটের মাধ্যমে এটি প্রি-অর্ডারে পাওয়া যাবে বলে জানিয়েছে পেপসিকো ইঙ্ক. কর্তৃপক্ষ। স্মার্টফোনটির মূল্য প্রায় ১৫৬ ইউএস ডলার।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.