অদ্ভুতুড়ে 11:04 PM

বন্যায় জলের তোড়ে ভেঙে গেল চিড়িয়াখানার গেট, শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ-সিংহ-শিয়াল। আর পাঁচটা বন্যার ছবির থেকে একেবারে অন্যরকম জর্জিয়ার তিবিলিসির। বন্যায় চারিদিকে জল আর জল। তবে ফারাক একটাই জলের ওপর মানুষ নয় বেশির ভাগ সময়ই দেখা যাচ্ছে বাঘ, সিং, হায়না, হিপো কিংবা শিয়াল।

প্রবল বৃষ্টিতে হড়কা বানে ভেসে যা জর্জিয়ায় এই শহর। আর তাতেই ঘটে যায় মারাত্মক বিপদ। জলের তোড়ে ভেঙে গেল চিড়িয়াখানার সব দরজা। জলের ভয়ে খোলা গেট পেয়ে একেবারে শহরের রাস্তায় হাঁটা চলা শুরু করে দেয় চিড়িয়াখানার ভয়ঙ্কর পশুরা। 

চিড়িয়াখানার নিরাপত্তারক্ষী, কর্মীরা মারা যাওয়ায় বাঘ, সিংহসহ সেই সব পশুদের আর ধরা যায়নি। শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা বাঘ, সিংহ, হিপো, শিয়ালসহ নানা জীবজন্তু।

ভিডিও:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.