অদ্ভুতুড়ে 1:44 AM
ক্রিকেটপাগল স্টেডিয়ামে দর্শকদের অনুপ্রাণিত করেছেন











বাংলাদেশের কাছে সিরিজ হেরে কাঁদছে ভারত। 

এদিকে জয়োল্লাশে মেতেছে দেশের মানুষ। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাধারণ দর্শকের মাঝে ছিলেন অসংখ্য তারকাও। ক্রিকেটপাগল এসব তারকাদের প্রত্যেকেই বাংলাদেশ দলের পাশাপাশি স্টেডিয়ামে দর্শকদের অনুপ্রাণিত করেছেন। নিজেরাও মেতেছেন বাঁধভাঙ্গা উত্তেজনায়। সে উত্তেজনার ঢেউ এসে পড়েছে ফেসবুকেও। তারকাদের অনেকেই স্টেডিয়ামে বসে ফেসবুকে সেলফি পাঠিয়েছেন। কেউ কেউ আবার ঘরে বসে বা কর্মক্ষেত্র থেকেই ক্রিকেট নিয়ে উত্তেজনায় মেতেছিলেন। মাঠে উপস্থিত থেকে খেলা দেখেছেন চিত্রনায়ক ফেরদৌস, মাহিয়া মাহি, নওশিন, টয়া, তমালিকা কর্মকার, মুনিরা ইউসুফ মেমী, ইষিকা, কল্যান কোড়ায়া, শফিক তুহিন, দীপালি আক্তার তানিয়া, মারিয়া, শ্রিয়া সর্বজয়া, ভাবনা ও অনিমেষ আইচ...
মাঠের বাইরে বসে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন এমন কয়েকজন তারকার ছবিও ফেসবুকে কুড়িয়ে পাওয়া গেছে। রেডিও স্টেশানে বসে খেলা দেখেন সুবর্ণা মুস্তাফা, নায়লা নাইম তার ঘরে বসেই ছবি তুলে প্রার্থনা জানিয়েছেন দল জেতার জন্য। সে প্রার্থনা কবুল হয়েছে। দল জিতেছে।
ক্রিকেট পাগল বাঙালির ক্রিকেট পাগল তারকা...

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.