অদ্ভুতুড়ে 1:47 AM
বলিউডে পা রাখলেন তনুশ্রী দত্তের ছোট বোন ইশিতা দত্ত
বলিউডে পা রাখলেন 'আশিক বানায়া আপনে' সিনেমার নায়িকা তনুশ্রী দত্তের ছোট বোন ইশিতা দত্ত।
নিশিকান্ত কামাথের আগামী ছবি দৃশ্যম। এই একটা ছবিতেই ১০ জন জাতীয় পুরস্কারবিজয়ী কাজ করছেন। বলিউডেই ঘটতে চলেছে এই কাণ্ডটা।
অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর। সঙ্গীত পরিচালনা বিশাল ভরদ্বাজের। এই জাতীয় পুরস্কার জয়ী ব্যক্তিত্বদের মাঝে ঢুকে পরেছেন বলিউডের নতুন মুখ ইশিতা দত্ত। বলিউডে ইশিতার প্রথম ভেঞ্চার দৃশ্যম। তাঁর কেরিয়ার শুরু ২০১১ তে , একটি  হিন্দি ধারাবাহিকের হাত ধরে। যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করতেন। তারপর ইশিতা তেলেগু ও কানাডা ছবিও সাইন করেন। তবে ইন্ডাস্ট্রিতে ইশিতার সবচেয়ে বড় পরিচয় তিনি তনুশ্রী দত্তের বোন।
বড় বোনের ফিল্মি কেরিয়ার সেরকম সাফল্যের পথে এগোইনি। তাতে কী। তনুশ্রীর বোনকে নিয়ে আশাবাদী অনেকেই। কো-স্টার অজয়ও বেশ প্রশংসা করেছেন ইশিতার অভিনয়ের।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.