![]() |
| ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ ইশিতা এবং রামান ভাল্লা খুব শীঘ্রই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করছেন |
বর্তমানে ভারতীয় চ্যানেলের হিট এবং সবার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ ইশিতা এবং রামান ভাল্লা খুব শীঘ্রই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করছেন। দিভিয়াঙ্কা ত্রিপাঠী ও করণ পাটেল তাদের ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ এর বদৌলতে ইতোমধ্যেই বেশ খ্যাতি অর্জন করেছেন। আর তারা দু’জন মানুষের কাছে তাদের আসল নামের চেয়ে নাটকের নাম ইশিতা ও রামান ভাল্লা নামেই বেশি পরিচিতি লাভ করেছেন।
টেলিভিশনে সাধারণত কোন নাটকে সেভাবে অন্তরঙ্গ দৃশ্য দেখানো হ্য় না, তাই এটি হতে যাচ্ছে নতুন এক ঘটনা। তবে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য ইশিতা একটু শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন শুটিংয়ের সময় যেন সেখানে খুব বেশি মানুষ উপস্থিত না থাকে এবং সেই সময় তিনি কী পোশাক পরিধান করবে তার বাছাই ইশিতা অর্থাৎ দিভিয়াঙ্কাই করবেন।

Post a Comment