কলম্যানস্কোপ নামক শহরটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ নামিবিয়ার মরুভূমিতে অবস্থিত একটি ডুবন্ত শহর, যা স্থনীয় ভাবে প্রেতপুরী বা ভুতের শহর ( Ghost town) হিসেবে পরিচিত। এটি মূলত নামিবিয়ার একটি পরিত্যক্ত শহর।
১৯০০ সালে এই শহরের বালির নিচ থেকে পাওয়া গিয়েছিল এক বহুমূল্যবান ও দুর্লভ হীরা। তখন চারিদিকে এই গুজব ছড়িয়ে পড়ে যে, কলম্যানস্কোপের বালির নিচে একটা হীরের খনি আছে। গুজব ছড়িয়ে পড়ে বিদ্যুতের গতিতে। একের পর এক পরিবা হীরের মোহে ভিড় জমায়, বসবাস শুরু করেন এই শহরে, এবং ধীরে ধীরে এটি একটি শহরের রূপ নেয়। বালির ওপর গড়ে ওঠে অত্যাধুনিক এক শহর।
মূলত হীরের খনিজীবীর এই শহর গড়ে তুলে ছিলেন। কারণ ছিল একটাই মনে করা হয়েছিল এরই পাশে আছে হীরের খনি। প্রায় সাত’শ পরিবারের বসবাস ছিল এই শহরে। কিন্তু সেভাবে কিছুই না মেলায় হতাশ হয়ে কলম্যানস্কোপ শহর ছাড়েন খনিজীবীরা। তারপর থেকেই পুরো শুনশান, পড়ে থাকে শুধু ঘরবাড়ি, হাসপাতাল, ভগ্ন বাজার-দোকান। প্রায় ৫০ বছর আগেও এই শহর জনবসতিতে পরিপূর্ণ ছিল।
বছর পঞ্চাশ পর এই শহর এখন বিশ্বের রোমাঞ্চ প্রিয় পর্যটকদের সেরা আকর্ষণ এর একটি যায়গা। তবে নামিবিয়ার এই প্রেতপুরী ধীরে ধীরে চলে যাচ্ছে বালির নিচে। ঝড়ে শহরের বেশ কয়েকটি বাড়ির প্রায় অর্ধেক চলে গিয়েছে বালির নিচে। এখন এই শহরে হাতেগোনা কয়েকজন পর্যটক ছাড়া আর প্রাণের অস্তিত্ব নেই। বালির ঝড়ে শোঁ শোঁ আওয়াজ ভূতের শহরকে আরও বেশি ভৌতিক করে তোলে।-সূত্র: লাভদিসপ্লেস।
Post a Comment