অদ্ভুতুড়ে 2:05 AM
হিজাব পরে সোশ্যাল মিডিয়ার খবর হলেন নায়লা নাইম


বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে সাহসী ও অালোচিত মডেল নায়লা নাইম বিভিন্ন সময়ে অলোচনার কেন্দ্র বিন্দু হয়ে আছেন। প্রায় সময় নিজের ফেসবুকে আপলোড করে স্বল্পবসনা পড়া ছবি। অর তাই নানা রকমের কটুক্তিমূলোক কথাও শুনতে হয় তাকে। তবে এবার আর স্বল্পবসন নয়, বরং হিজাব পরে সোশ্যাল মিডিয়ায় খবর হলেন তিনি।

 
স্বল্পবসনে নিজের নান্দনিক উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশে নায়লা হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয়। স্বল্পবসনের জন্য তাকে সমালোচনাও কম সহ্য করতে হয়নি। নগ্নতা ও দেশিয় সংস্কৃতির পরিপন্থি হিসেবে নায়লার অবস্থানকে বিতর্কিত বলে উল্লেখ করেছেন অনেকেই। অথচ সেই নায়লা-ই এবার তার ফেসবুক পেইজে দিলেন হিজাব পরিহিত একটি ছবি।

হিজাব পরা ছবিটি তার ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই পক্ষে-বিপক্ষে মন্তেব্যে ভরে উঠে। কেউ বলছেন, এটা আসন্ন রমজান উপলক্ষ্যে নায়লার চমক, আবার কেউ বলছেন এটা নায়লার মডেলিংয়েরই একটা অংশ মাত্র। তবে বেশীর ভাগ নায়লা অনুসারিরা-ই যে হিজাব পরিহিত নায়লাকে দেখে চমকে উঠেছেন তা বোঝা গেলো তাদের মন্তব্য দেখে।

নায়লার একজন অনুসারি মন্তেব্যের ঘরে লিখেছেন, আমি মনে হয় আপুর ফেক পেজে আছি।

ওয়ারিশ আজাদ নাফি নামের একজন লিখেন, ‘দিস ইজ ওনলি আ ফটোশুট। এমন না যে হিজাব করার নিয়তে উনি এটা করছে। সো যারা এর মধ্যে সোলেমানি ব্যাপার স্যাপার দেইখা আবেগে কাইন্দা দিতেছেন তাদের বলি পরের বার বিকিনির মডেল হলে সে বিকিনিই পড়ব। তখন এই আপনারাই আছাড় মারবেন। সো মাথায় তুলারই বা কি দরকার্। মনে থেকে হিজাব আর দরকারে হিজাবের মধ্যে পার্থক্য আছে।’
হিজাব পরে সোশ্যাল মিডিয়ার খবর হলেন নায়লা নাইম


অন্য আরেকজন একটি গালি দিয়ে লিখেন, ‘ সারাজীবন এভাবে মডেলিং করলে কি হয়? তোর অইসব অর্ধনগ্ন ছবির চেয়ে এটা ১০০০টাইম বেটার।’

স্বল্পবসন ছবি দিলে ফেসবুকে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে, তাই ক্ষুব্ধ হয়ে ১৫ জুন নিজের ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে নায়লা নায়ম লিখেন, ‘নায়লা নাইম ছবি আপলোড দিলে (প্রকাশ করলে) আমাদের দেশ, সংস্কৃতি এবং ধর্মের কথা মনে পরে। বাকি সময় আমরা ‘বেবি ডল’ (সানি লিওন অভিনীত রাগীনি এম এম এস টু সিনেমার গান) দেখি।’ এমন স্ট্যাটাসের মাত্র ১দিন পরেই নায়লা তার প্রোফাইল পেজে হিজাব পরা ছবি দিলেন। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.