![]() |
| চোখে জল রিচা চাড্ডার |
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা অভিনীত ‘মাসান’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল এবারে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে। আর এই সিনেমাটি দেখার পরে সকলেই পুরো পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করলেন এই সিনেমার সকল কলাকুশলীদের উদ্দেশ্যে।
![]() |
| চোখে জল রিচা চাড্ডার |
ইন্দো-ফ্রেঞ্চ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মাসান’ কানে প্রদর্শিত হবে জেনে ভীষণ খুশি ছিলেন রিচা। তবে তিনি ভাবতেও পারেননি সকলে যে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন তাদের উদ্দেশ্যে। পাঁচ মিনিটের এই সম্মান প্রদর্শনীর ঘটনায় চোখে জল এসে যায় রিচার। রিচা সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি অবশ্য।
রিচা চাড্ডা এর আগে ‘গ্যাঙ্গস অব ওয়াসিপুর’ সিনেমায় অভিনয় করে অনেক প্রসংসিত হয়েছিলেন।


Post a Comment