![]() |
| শহীদ-মিরা অবশেষে একই ফ্রেমে বন্দি |
বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে মিরা রাজপুতের বিয়ের খবর প্রকাশ হলেও পরে তা নিছক গুজব বলে চালিয়ে দেয়া হয়। তখন থেকেই ইন্টারনেটে শহীদ কাপুর ও মিরা রাজপুতের ছবি আলাদাভাবে প্রকাশ হতে থাকলেও প্রথমবারের মত এবারই এই দু’জন একই ফ্রেমে বন্দি হলেন।
![]() |
| শহীদ-মিরা অবশেষে একই ফ্রেমে বন্দি |
অনেক নারীর হৃদয় ভেঙে দিয়ে শহীদ কাপুর আগামী জুনেই বিয়ের পিঁড়িতে বসছেন বলে শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই ছবিটি হবু বধূ মিরাকে দেখতে গিয়ে তোলা হয়েছে।
শহীদ কাপুরের সঙ্গে মিরার বিয়ের কথা এ বছরের জানুয়ারি থেকেই শুরু হয়েছে। আর সবার প্রিয় তারকা শহীদ কাপুর অনেক ধুমধাম করে গ্রিসে বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।


Post a Comment