অদ্ভুতুড়ে 3:00 AM
,
আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে লড়তে স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বিবিসির।

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, আইএসের বিরুদ্ধে লড়তে সকলকে একত্রিত থাকতে হবে।

এ সময় সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্তির আহ্বান জানান তিনি। পাশাপাশি সশস্ত্র উপজাতীয় যোদ্ধাদেরও সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রিসভার ওই বিবৃতিতে ইরাকে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সহায়তার আহ্বান জানানো হয়েছে।
Image result for আইএসের বিরুদ্ধে লড়তে স্বেচ্ছাসেবীর ডাক

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকের স্থানীয় স্থলবাহিনীকে সর্বোচ্চ সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পরিষদের মুখপাত্র এ্যালিস্টার বাস্কে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রামাদি পুনর্দখলে স্থানীয় উপজাতীয়দের প্রশিক্ষণ ও যুদ্ধাস্ত্র সরবরাহের চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এদিকে রামাদি পুনর্দখলে ইতোমধ্যে ৩ হাজার শিয়া যোদ্ধা হাব্বানিয়াহ সেনাঘাঁটিতে পৌঁছেছে। তাদের সেখানে অতিরিক্ত বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেখানে আইএস সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

চলমান সংঘর্ষের জের ধরে ওই অঞ্চল থেকে প্রায় ২৫ হাজার বাসিন্দা পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে লড়তে স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বিবিসির।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আনবার প্রদেশের রামাদি শহরের পুনর্দখল নিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রয়োজন। গত রবিবার শহরটির দখল নেয় আইএস যোদ্ধারা।
ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, আইএসের বিরুদ্ধে লড়তে সকলকে একত্রিত থাকতে হবে।
এ সময় সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্তির আহ্বান জানান তিনি। পাশাপাশি সশস্ত্র উপজাতীয় যোদ্ধাদেরও সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রিসভার ওই বিবৃতিতে ইরাকে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সহায়তার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকের স্থানীয় স্থলবাহিনীকে সর্বোচ্চ সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
পরিষদের মুখপাত্র এ্যালিস্টার বাস্কে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রামাদি পুনর্দখলে স্থানীয় উপজাতীয়দের প্রশিক্ষণ ও যুদ্ধাস্ত্র সরবরাহের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
এদিকে রামাদি পুনর্দখলে ইতোমধ্যে ৩ হাজার শিয়া যোদ্ধা হাব্বানিয়াহ সেনাঘাঁটিতে পৌঁছেছে। তাদের সেখানে অতিরিক্ত বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেখানে আইএস সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
চলমান সংঘর্ষের জের ধরে ওই অঞ্চল থেকে প্রায় ২৫ হাজার বাসিন্দা পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
- See more at: http://www.thereport24.com/article/105942/index.html#sthash.P5KQzTrU.dpuf

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.