![]() |
| বিগবাজেটের ছবি ‘দুইপৃথিবী’আগামী ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে |
আগামী ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে সফল চলচ্চিত্র পরিচালক এফআই মানিক পরিচালিত বিগবাজেটের ছবি ‘দুইপৃথিবী’।ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব, অপুবিশ্বাস ও অহনা। সম্প্রতি ছবিটির শুটিং শেষে সেন্সরে জমা দেয়া হয়েছে।
![]() |
| অপুবিশ্বাস |
এই সম্পর্কে পরিচালক এফআইমানিক বলেন, ‘কিছুদিন আগে ‘দুইপৃথিবী’ ছবির কাজ শেষ করলাম। আজকালের মধ্যে আমরা সেন্সরের ছাড়পত্র হাতে পাবো। ২৯ তারিখ আশা করছি শতাধিক হলে মুক্তি দেবো’।
![]() |
| অহনা |
চলতি বছরে শাকিব-অপু জুটির প্রথম ছবি এটি।এছাড়া শাকিব খানের এই বছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হবে এটি। তাই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারকাবহুল এই ছবিটি বিগ বাজেট নিয়ে নির্মিত হয়েছে।
সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আবুলহায়াত, কাজীহায়াৎ, আলীরাজ, দিতি, ডলিজহুর, রাশেদাচৌধুরী, মিজুআহমেদ, সাদেকবাচ্চু, মিশাসওদাগর, শিবাশানু, ইলিয়াস কোবরা প্রমুখ। ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া।



Post a Comment