অদ্ভুতুড়ে 2:02 PM
সানির ‘মাস্তিজাদে’ আটকে গেছে অতিরিক্ত যৌনতার দায়ে


বলিউডে চলতি বছরে দুটি ছবি রিলিজ হলেও এবার অতিরিক্ত নগ্নতার দায়ে আটকে গেলো ইন্দো-কানাডিয়ান বংশদ্ভূত অভিনেত্রী সানি লিওন অভিনীত আসন্ন ছবি ‘মাস্তিজাদে’।

সানি লিওন অভিনীত ‘এক পেহলি লীলা’র সাফল্যের পর প্রযোজকরা স্বপ্ন দেখা শুরু করেছিলো সানিকে নিয়ে। সাম্প্রতিক ছবি মাস্তিজাদে তাঁর আরেকটি সাফল্য হতে পারত। কিন্তু অশ্লীলতার অভিযোগে এবার সানির পথ আটকেছে ভারতীয় সেন্সর বোর্ড।
সানি লিওনের ছবিতে একটু খোলামেলা দৃশ্য আর যৌনতা থাকবে, এটা সবাই জানে। দর্শক থেকে সমালোচক কমবেশি সবাই এটা নিশ্চিত হয়েই ছবি দেখতে বসেন। সেন্সরের কাঁচির ধার বাঁচিয়ে এর আগের ছবিগুলো টপকালেও এবার মাস্তিজাদের পথ আটকে দাঁড়িয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের এমন আচরণে বোঝাই যাচ্ছে, বিগত দিনের চেয়ে মাস্তিজাদে সিনেমায় সানির খোলামেলা বিষয়টি মাত্রাতিরিক্ত।
উল্লেখ্য, মাস্তিজাদে ছবিতে অভিনয় করেছেন তুষার কাপুর, বীর দাস আর সানি লিওন। সানির আবার এ ছবিতে দুই ভূমিকা। দুটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের সেক্স সিম্বল হয়ে ওঠা এই ইন্দো-কানাডীয় আলোচিত অভিনেত্রী।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.