নিকারাগুয়ার উত্তর পশ্চিমে তেলিকা আগ্নেয়গিরিতে কীভাবে থেকে থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে তারই ছবি তুলেছেন একদল পর্যটক। দেখুন ওপরের ভিডিওতে।
ওই আগ্নেয়গিরিতে গত এক সপ্তাহে ষাট বারের বেশি অগ্ন্যুৎপাত হয়েছে। জীবন্ত এই আগ্নেয়গিরির সাম্প্রতিক এক অগ্ন্যুৎপাতের সময় পর্যটকরা সেখানে হাজির ছিলেন তাদের ক্যামেরা নিয়ে। তাদেরই ক্যামেরায় লাভা ও ভস্মের ভয়াবহ উদ্গিরণের ছবি।
তেলিকা নিকারাগুয়ার সবচেয়ে জীবন্ত একটি আগ্নেয়গিরি যেটি রাজধানী মানাগুয়ার উত্তর পশ্চিমে এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এই আগ্নেয়গিরি পর্যটকদের খুবই জনপ্রিয় গন্তব্য।
Post a Comment