অদ্ভুতুড়ে 2:45 AM
গুগলের সিইওর বিরুদ্ধেও মামলা সানির সঙ্গে


একটা শেষ না হতেই আর একটার সম্মুখীন হোন সানি লিওন। আবারও মামলার ব্যরিবাধে আটকা পরলেন সানি। কিন্তু এবার শুধু সানি নয় তার সাথে মামলার কবলে পড়েছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ এবং মুম্বাই ভিত্তিক একটি সাময়িকীরও । প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়। অশ্লীলতার অভিযোগে এ মামলাটি করা হয় ।

গুগলের সিইওর বিরুদ্ধেও মামলা সানির সঙ্গে

 

আরিঞ্জয় জেইন নামের এক ব্যাক্তি আজমির শহরে ২৪ মে তারিখে এই মামলা দায়ের করেছেন।

আজমিরের কোতোয়ালি থানার দায়িত্বে থাকা পুলিশ জিতেন্দ্র গাংওয়ানি বলেন, আরিঞ্জয়, এস কে আর শর্মা নামের আরেক লোকের মাধ্যমে একটি বলিউড বিষয়ক পাক্ষিকের গ্রাহক হন। সেই পাক্ষিকে সানি লিওনের বেশ কিছু অশালীন ছবি ছিল। সেই সঙ্গে সেখানে দেওয়া একটি ওয়েবলিঙ্কে প্রবেশ করে সাবেক এই পর্ন তারকার আরও অনেক খোলামেলা ছবি দেখতে পান তিনি। আর এ কারণেই মামলাটি দায়ের করেন।

এর আগে এক হিন্দুত্ববাদী সংগঠন নিজের ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীলতা প্রচারের অভিযোগে সানি লিওনকে ভারতছাড়া করার দাবি তুলে মামলা করে। এক ভারতীয় গৃহবধূ্ও একই অভিযোগে মামলা করেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে ‘এক পাহেলি লিলা’ খ্যাত এই অভিনেত্রীর।
- See more at: http://www.jamunanews24.com/2015/05/24/44124.php#sthash.SJOXv7Nz.dpuf

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.