![]() |
| শেখর সোনমের প্রেমিক |
প্রখ্যাত সুরকার শেখর রাজভিয়ানি এবার সোনম কাপুরের বিপরীতে অভিনয় করবেন। আর তাই এখন শুধু বড় পর্দায় তার অভিনয় দেখা বাকি।
![]() |
| শেখর সোনমের প্রেমিক |
জানা যায়, বায়োপিক সিনেমা ‘নীরজা’তে সোনমের প্রেমিকের চরিত্রেই দেখা যাবে শেখরকে। এই সিনেমায় শাবানা আজমি সোনমের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। আর এই সিনেমার মধ্য দিয়ে ফটোগ্রাফার অতুল কাসবেকারের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হবে।
উল্লেখ্য, এই বায়োপিকে সোনম নীরজা ভানোতের চরিত্রে অভিনয় করবেন যে কিনা সাহসী এয়ার হোস্টেস ছিলেন। ১৯৮৬ সালে সন্ত্রাসীদের দ্বারা বিমান ছিনতাই হলে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন নীরজা।


Post a Comment