![]() |
| অক্ষয়ের সেলফি ইন্টারনেটে ঝড় তুলল |
বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো অক্ষয় কুমার জিমে যাওয়া কখনোই বাদ দেন না। অক্ষয় বেশ নিয়ম মেনেই জিমে গিয়ে তার শরীরকে সুস্থ রাখার যথাসাধ্য চেষ্টা করেন। আর এবারে এই অভিনেতার সেলফি ইন্টারনেটে ঝড় তুলল।
‘গাব্বার ইজ ব্যাক’ সিনেমার এই অভিনেতা তার একটি সেলফি তুলে টুইটারে প্রকাশ করেন গতকাল। আর মুহূর্তেই যেন ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তরা। সেলফি দেয়ার সময় অক্ষয় লেখেন, সবাইকে রবিবারের শুভেচ্ছা। আমার প্রথম সেলফি আশা করি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, সামনেই মুক্তি পাবে অক্ষয় অভিনীত সিনেমা ‘ব্রাদার্স’। এই সিনেমাটি হলিউড সিনেমা ‘ওয়ারিয়র্স’ এর হিন্দি রিমেক। সিনেমাটিতে আরো অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকি শ্রফ। ‘ওয়ারিয়র্স’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।

Post a Comment