দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরের ওপর হামলা চালানোর মাধ্যমে আক্রমণের সূচনা করেছিল জাপান। এই আক্রমণের মাধ্যমে দক্ষিণপূর্ব এশিয়ায় হস্তক্ষেপ থেকে মার্কিন নৌবহরকে বিরত রাখতে চেয়েছিল জাপানীরা। তারা পার্ল হারবারকে একেবারে লণ্ডভণ্ড করে দিলেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তেমন কিছুই করতে পারেনি। এই হাওয়াই দ্বীপপুঞ্জ এখন যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য, সেখানকার রাজধানী হনলুলুতে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন নৌবহরের নিদর্শন সংরক্ষিত রয়েছে। এছাড়া সেখানকার সমুদ্রসৈকতও পর্যটকদের খুব পছন্দ। সেখানকার খাবার এবং সংস্কৃতিতে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব লক্ষণীয়।
Post a Comment