অদ্ভুতুড়ে 10:39 PM

হলিউডের ২০০৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘অ্যাভাটার’ সর্বকালের সবচেয়ে সফল ছবি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। 

‘অ্যাভাটার’ নিয়ে জেমস ক্যামেরন এ ছবির পরিচালক জেমস ক্যামেরন ‘অ্যাভাটার’-এর আরও তিনটি সিক্যুয়েল নির্মাণ করবেন বলে আগেই জানিয়েছিলেন। তবে অস্কারজয়ী এই পরিচালক মনে করেন, ‘অ্যাভাটার’ ছবির এত এত উপাদান চিত্রায়িত করার জন্য তিনটি সিক্যুয়েলও নাকি যথেষ্ট নয়। ক্যামেরন তাই জানিয়েছেন, ‘অ্যাভাটার’-এর কাহিনিকে পূর্ণতা দিতে তিনটি নয়, এ ছবির চারটি কিস্তি তিনি নির্মাণ করতে চান।
‘অ্যাভাটার’ ছবির প্রথম সিক্যুয়েলটি আসবে ২০১৮ সালে। আর এর পরপর ২০২০, ২০২২ ও ২০২৩ সালে পরের সিক্যুয়েলগুলো মুক্তি দেওয়ার কথা ভাবছেন তিনি।
এ ছাড়া জেমস ক্যামেরন আরও জানিয়েছেন, বিশাল আয়োজন করেই ‘অ্যাভাটার’-এর এই সিক্যুয়েলগুলো তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জেমস ক্যামেরন বলেন, ‘অ্যাভাটারের সামনের কিস্তিগুলোর জন্য আমি কয়েক বছর ধরেই কাজ করছি। আমার সঙ্গে শীর্ষস্থানীয় চারজন চিত্রনাট্যকারের একটি দল কাজ করছে। পরের কিস্তিগুলো “অ্যাভাটার”-এর প্রথম ছবিকেও ছাড়িয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি আমার কল্পনায় যে ছবি দেখছি, তাতে সেটাই মনে হচ্ছে।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.