অদ্ভুতুড়ে 3:37 AM

বলিউড সুপার স্টার শাহরুখ খানের পরবর্তী ছবি ‘রইস’ মুক্তি পাওয়ার কথা ছিল ঈদুল আজহায়। ছবির মুক্তির আগেই মানহানির মামলায় ফাঁসতে যাচ্ছেন তিনি। ‘রইস’ ছবির জন্য একশ এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে শাহরুখের বিরুদ্ধে।

খানের বিরুদ্ধে ১০১ কোটি টাকার মামলা! 
জীবনীভিত্তিক ছবি ‘রইস’ গুজরাটি গ্যাংস্টার আবদুল লতিফের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। চিত্রনাট্য নিয়ে গবেষণার সময়ই তাঁর পরিবারকে সেটি জানানো হয়। ছবির প্রচার প্রচারণার সময় আবদুল লতিফের ছেলে, মুস্তাক আহমেদের মনে হয়েছে ছবিতে তাঁর বাবাকে সঠিকভাবে চিত্রায়িত করা হয়নি। তাই শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট-এর বিরুদ্ধে ১০১ কোটি টাকার মামলা করা হয়েছে। মামলায় মুস্তাক বলেছেন, ‘রইস’ ছবির দ্বিতীয়ার্ধে তাঁর বাবার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এতে তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে যার মূল্য ১০১ কোটি টাকা।

‘রইস’ ছবিটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি, মাহিরা খান। ছবিতে আশির দশকে গুজরাটে রইস নামে এক চোরাকারবারির গল্প বলা হয়েছে। বড় ধরনের ঝামেলা না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়া কথা রয়েছে।

আবদুল লতিফ প্রায় এক ডজন হত্যা মামলা, অপহরণ ও চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হয় দাউদ ইবরাহিমের দলের একাংশের সদস্য তিনি। ১৯৯৫ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে পালাতে গিয়ে ১৯৯৭ সালে পুলিশের গুলিতেই মারা যান তিনি।

এ মামলা নিয়ে রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বিবৃতি নেওয়া হবে ১১ মে। ফলে আহমেদাবাদের ওই আদালতের রায় জানতে আরও বেশ কিছু সময় লাগবে। হিন্দুস্তান টাইমস

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.