অদ্ভুতুড়ে 10:26 AM
দীর্ঘদিন পর ঈদের নাটকে দেখা যাবে অভিনেত্রী কংকনকে। এক সময় বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় নাটকগুলোতে কংকনকে দেখা যেত নিয়মিত। কিন্তু বিয়ের পর কানাডায় চলে যাওয়ায় এবং সেখানেই
পরবর্তীতে স্থায়ী হওয়ায় দেশের নাট্যাঙ্গনে অভিনয়ে নিয়মিত হবার কোনো সুযোগ ছিল না। তবে মাঝে মধ্যে দেশে বেড়াতে এলে একটি দুটি নাটকে অভিনয় করার চেষ্টা করতেন নির্মাতাদের বিশেষ অনুরোধে। এবার কানাডা থেকে দেশে এসে কংকন শেষ করেছেন সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় কইন্যা ও জাহিদ হাসানের নির্দেশনায় ঈদ মোবারক নাটকের কাজ। দুটি নাটকেই তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কংকন জানান, ঈদ উপলক্ষে গিয়াস উদ্দিন সেলিম এবং মাহফুজ আহমেদের নির্দেশনায় আরো দুটি নাটকে তিনি অভিনয় করবেন। তবে এই দুটি নাটকের সিডিউল চূড়ান্ত হয়নি।

কংকন বলেন, ‘দীর্ঘদিন নিয়মিত অভিনয়ে নেই আমি। কিন্তু তারপরও যখন দেশে আসি তখন ঠিকই দর্শক আমাকে চেনেন, নাম ধরে ডাকেন। যখন তারা প্রচণ্ড আবেগ এবং ভালোবাসা নিয়ে বলেন কেন আমি অভিনয় করছি না। তখন মনে হয় এটাই সত্যিকারের ভালোবাসা। দর্শকের সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি এবারের ঈদে বেশ কয়েকটি কাজ করছি। আশা করি দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হবেন।’ বর্তমানে কংকন কানাডা এবং বাংলাদেশ দু দেশেরই নাগরিক। কানাডায় একটি ল ফার্মে আছেন তিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.