অদ্ভুতুড়ে 3:43 AM

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের একটি সেলফি পোস্ট করলেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। 


আসছেন শহীদ কাপুর নতুন ছবির নতুন লুকে

শার্ট ছাড়া, লম্বা চুলের এই লুক নাকি তার আসন্ন ‘উড়তা পাঞ্জাব' ছবির। আর ছবিটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে হিট পড়েছে অসংখ্য। ইন্সট্রাগ্রামে ছবিটি পোস্ট করে শহীদ লিখেছেন, 'শিগগিরই আসছে'। এই এক লাইন বাক্যের বেশি কিছু জানাননি তিনি। তাই ছবিটি 'উড়তা পাঞ্জাব-এর হতে পারে বলে অনুমান করা ভুল নয়। আর এটাই শহীদের নতুন ছবির নতুন লুক। আসন্ন এই ছবিটি একটি থ্রিলার ড্রামা। 'মিলেঙ্গে মিলেঙ্গে', 'জাব উই মেট' ছবির পর এই ছবিতে আবার দেখা যাবে শহীদ-কারিনা জুটিকে। তবে তারা একে অপরের বিপরীতে অভিনয় করছেন না। শহীদের বিপরীতে আছেন আলিয়া ভাট। ওদিকে কারিনা কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনও সামনে আসেনি। ছবিটি পরিচালনা করছেন অভিষেক চৌবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.