অদ্ভুতুড়ে 6:07 AM

তিনজন কোনও একটি ছবিতে একসঙ্গে অভিনয় করছেন, আপাতত এমন কোনও খবর নেই৷ কোনও পরিচালকও নেই নির্দেশ দেওয়ার৷ অথচ তিনজনই করে চলেছেন একটাই কাজ৷ আর তা করছেন নিখাদ মানবিকতার খাতিরে৷ মহারাষ্ট্রের খরা যেন এক চিত্রনাট্যে মিলিয়ে দিয়েছে আমির খান, নানা পাটেকর ও অক্ষয় কুমারকে৷

 খরা মোকাবিলায় তিন নায়ক

যে আমিরকে নিয়ে এই সেদিনও সমালোচনার অন্ত ছিল না, তিনিই মাহারাষ্ট্রের দুটি খরা কবলিত গ্রাম দত্তক নিয়েছেন৷ আজ আর তাঁকে কেউ অসহিষ্ণুতার প্রশ্নে আক্রমণ করছে না৷ বলিউডি তথাকথিত দেশভক্তরা যখন দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মুখে বিলকুল কুলুপ এঁটেছেন, তখন নীরবেই সব সমালোচনার যেন জবাব দিলেন আমির৷
দেশভক্ত হিসেবে খ্যাতি আছে অক্ষয়ের৷ পাঠানকোটে জঙ্গি হামলার সময় তিনি প্রকাশ্যে বলেছিলে, ‘ইনহে ঘুষকে মারো'৷ দেশের সম্প্রীতির ঐতিহ্য মাথায় রেখেও তাঁর সাফ কথা ছিল, সন্ত্রাস হামলার উত্তরে শত্রুকে প্রত্যাঘাত করার সময় এসেছে৷ অবশ্য নিন্দুকের অভাব নেই৷  ঠিক সেই সময়ই অক্ষয়ের ছবি ‘এয়ারলিফট' মুক্তি পাওয়ার কথা ছিল৷ আর তাই দু'য়ে দু'য়ে চার করে অক্ষয়ের কথায় ও কাজে প্রমোশনের টক টক গন্ধ পেয়েছিলেন অনেকেই৷ সেই অক্ষয়ই কিন্তু খরা কবলিতদের সাহায্যে ৫০ লক্ষ টাকা দান করেছেন৷ শুধু টুইট করেই দায় সরেননি৷

নানা পাটেকর বরাবরই সমাসসেবামূলক কাজ করে থাকেন৷ কৃষকদের আত্মহত্যা নিয়ে আগেও সরব হয়েছেন তিনি৷ জানিয়েছিলেন, কৃষক আত্মহত্যার মতো দেশজোড়া ট্রাজেডি দায় আমাদের সবার৷ এর আগেও গ্রাম দত্তক নিয়েছেন তিনি৷ কৃষকদের বিধবাদের অর্থসাহায্য থেকে শুরু করে জলসেচের সামগ্রী কিনে দেওয়ার মতো কাজও নিয়মিত করে চলেছেন নানা৷

বলিপাড়ার অন্যান্য খানদানি হিরোরে যখন বক্স-অফিসে ১০০ কোটি ২০০ কোটির অঙ্কে মশগুল তখন এঁরা যেন জানিয়ে দিচ্ছেন, নায়ক শুধু পর্দাতেই হয় না৷ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মন্ত্রই এই তিনজনকে করে তুলেছে পর্দার বাইরের নায়ক৷ বলিউডের বক্স অফিস অবশ্য তার নাগাল পায় না৷-সংবাদমাধ্যম

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.