গতবছরের ছোটপর্দাটা ছিলো তাহসানের দখলে। একটার পর একটা নাটক উপহার দিয়েছেন। টাইট সিডিউল মেইনটেইন করেছেন। রুটিন করে সকাল-সন্ধ্যা শর্ট দিয়েছেন।
গত ভালোবাসা দিবসে সর্বোচ্চ সংখ্যক নাটকে দেখা গেছে তাকে। নাটকের ব্যস্ততায় গানে খুব বেশি সময় দিতে পারেননি তিনি। তাই অভিনয়টা কমিয়ে এখন গানে মনোযোগ দিয়েছেন তিনি। শুরু করেছেন নতুন প্রজেক্ট। দেশজুড়ে থাকছে ‘তাহসান অ্যান্ড দ্যা ব্যান্ড’। ছয়টি শহরে কনসার্ট করছে দলটি। শুরুটা কুমিল্লা থেকে। ২৮ এপ্রিল শহরটির শিল্পকলা একাডেমীতে গান পরিবেশন করবে তাহসান ও তার দল। অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। টিকিটের দাম ৩০০ ও ৫০০ টাকা।
কুমিল্লার পর পর্যায়ক্রমে খুলনা, রংপুর, চিটাগাং, বরিশাল ও সিলেটে কনসার্টে অংশ নেবেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ হয়েছে তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমরান। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তাহসান, জীবন ও ইমরান। অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ এবং ‘বলো কবে দেখা হবে’। গানগুলো ভালো সাড়া ফেলেছে ইতিমধ্যে।
Post a Comment