অদ্ভুতুড়ে 12:43 AM

 

গরু বা খাসির মাংস রান্না করার অসাধারণ কোন রেসিপি  খুঁজছেন? তাহলে  সায়মা সুলতানার এই রেসিপিটি ঠিক আপনারই জন্য !


যা যা লাগবে 
খাশি/গরুর মাংস ১ কেজি পরিমাণ , ছোট পিস করে কাটা
পেঁয়াজ মিহি কুচি ২ কাপ
পেঁয়াজ বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
আদা বাটা ৩ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
মরিচ গুঁড়ো ২ চা চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
জিরা গুঁড়ো ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
টমেটো পেস্ট ৪ চা চামচ
এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা
টক দই হাফ কাপ
তেল হাফ কাপ
লবণ স্বাদমত
কাঁচা মরিচ ৫/৬ টি
টক মিষ্টি আমের আচার ২ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ
আলু ছোট করে টুকরা করা
কাঁচামরিচ কয়েকটা

প্রনালি
  • -আলু টুকরা, পেঁয়াজ, বেরেশ্তা আর কাঁচামরিচ ছাড়া উপরের সব উপকরণ একসাথে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।
  • -এবার ১ কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে হাড়ি চাপিয়ে দিন চুলায় মিডিয়াম আঁচে। 
  • -মাংস নরম হয়ে আসতে থাকলে টক মিষ্টি আমের আচার,আলু টুকরা, কাঁচামরিচ আর পেয়াজ বেরেস্তা দিয়ে কম আঁচে রান্না করুন মাংস সিদ্ধ হবার আগ পর্যন্ত। 
  • -তেল উপরে উঠে আসলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন !

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.