অদ্ভুতুড়ে 10:50 PM

আগামী ২১-২৩ এপ্রিল ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে গোল্ডেন ট্রায়াঙ্গাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে আমন্ত্রণ পেয়েছেন সাইফ চন্দন ও রিয়াজুল রিজু। 

 ভারতে দুই তরুণ নির্মাতার প্রথম ছবি
 বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন চন্দন।ব্যক্তিগত কারণে উৎসবে যোগ দিচ্ছেন না রিজু।
 সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’ ছবিতে অভিনয় করেছেন কায়েস আরজু ও আইরিন। একটি ছেলে একটি মেয়েকে গভীর ভাবে ভালোবাসে। মেয়েটি জানেনা ছেলেটি মেয়েটিকে ভালোবাসে। সে জানা না জানার মধ্যে একদিন মেয়েটির সাথে চুটিয়ে প্রেম হয়ে যায়। তাদের প্রেমের গল্পকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবিটির কাহিনি।

রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের পটভূমি যমুনা পাড়ের চর ‘চর ভাগিনা’। চরের মালিক জীবন সরকার আর প্রান্তিক চাষী হাসেন মোল্লা কে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনি। হাসেন মোল্লার পিতা চরে চরে বায়োস্কোপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। পিতার মৃত্যুর পর সেই বায়োস্কোপের বাক্সটি ঘরেই পড়ে থাকে। ছাপোষা কৃষক হাসেন মোল্লাকে তবুও ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় বাবার শেষ স্মৃতি, পোড়ায় মন। 

একসময় হাসেন মোল্লা ঠিক করে ফেলে সপ্তাহে একদিন করে হলেও সে বায়োস্কোপের খেলা দেখাবে। বায়োস্কোপ বাক্সটি ঝেড়ে মুছে পরিস্কার করে প্রস্তুত করে দূর চরে খেলা দেখাতে যাবার জন্যে। পুরনো ছবিগুলো নষ্ট সময়ের ব্যবধানে নষ্ট হয়ে যাওয়ায় হাসেন মোল্লা এক নতুন কাহিনি ছবিতে আঁকিয়ে নেয়, নতুন রীল বানায়। কিন্তু চরের মহাজন জীবন সরকারের আঁতে ঘা লাগে তাতে। সে ঘোষণা করে দেয় এই বায়স্কোপ চলবে না, এই খেলা দেখানো যাবে না! আর সু-কৌশলে ১৯৫২ সাল, ১৯৬৯ সাল এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প উঠে এসেছে ‘বাপজানের বায়স্কোপ’-এ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.