বয়স মাত্র ২৩। সম্বল বলতে যুক্তরাজ্যে গুটিকয়েক টেলিভিশন সিরিজে কাজ করার অভিজ্ঞতা। ডাক পেয়ে গেলেন স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস (২০১৫) ছবিতে। তারপর শুধুই এগিয়ে চলা। বলতে গেলে রাতারাতিই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। কথা হচ্ছে ডেইজি রিডলিকে নিয়ে, যিনি এখন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে চেনা মুখগুলোর একটি।

ডেইজি রিডলিজনপ্রিয় ও ব্যবসাসফল বিজ্ঞান কল্পকাহিনি স্টার ওয়ার্স সিরিজের পরবর্তী দুটি ছবিতেও কাজ করবেন ২৩ বছর বয়সী এই ইংরেজ অভিনয়শিল্পী। তাঁর মধ্যে নির্মাতারা বিস্তর সম্ভাবনা দেখতে পাচ্ছেন। সম্প্রতি জানালেন, তিনি টুম্ব রাইডার সিরিজের মূল চরিত্র লারা ক্রফটের ভূমিকায় কাজ করার জন্যও প্রস্তাব পেয়েছেন। আর সেটা চূড়ান্ত হলে তিনি হবেন লারা ক্রফটের ভূমিকায় অ্যাঞ্জেলিনা জোলির উত্তরসূরি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রিডলি বলেন, স্টার ওয়ার্স সিরিজের ছবিতে কাজের সুযোগ পাওয়ার ঘটনা তাঁর জীবনে অদ্ভুতভাবে ঘটে গেছে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে তিনি সত্যি সত্যিই হ্যারিসন ফোর্ড, ক্যারি ফিশার ও মার্ক হ্যামিলের মতো নামী শিল্পীদের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। স্টার ওয়ার্স সিরিজে নতুন জন বোয়েঙ্গা।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রিডলি বলেন, স্টার ওয়ার্স সিরিজের ছবিতে কাজের সুযোগ পাওয়ার ঘটনা তাঁর জীবনে অদ্ভুতভাবে ঘটে গেছে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে তিনি সত্যি সত্যিই হ্যারিসন ফোর্ড, ক্যারি ফিশার ও মার্ক হ্যামিলের মতো নামী শিল্পীদের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। স্টার ওয়ার্স সিরিজে নতুন জন বোয়েঙ্গা।
এবং অস্কারজয়ী লুপিতা নিয়োঙ্গোর মতো তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল বেশ আনন্দের। ছবির দর্শকদের প্রতি তাঁর অশেষ কৃতজ্ঞতা, যাঁরা তাঁকে প্রথম ছবিতেই সাদরে গ্রহণ করে নিয়েছেন।রিডলি আরও বলেন, তিনি দ্য ফোর্স অ্যাওয়েকেনস ছবির জন্য অডিশন দেওয়া শুরু করেন দুই বছর আগে। প্রায় সাত মাস ধরে পাঁচটি অডিশন দেওয়ার পর তাঁকে ‘রে’ চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়। আর ছবিটির প্রথম প্রদর্শনী দেখার পর তাঁর প্রতিক্রিয়াও ছিল অপ্রত্যাশিত। আনন্দের অশ্রুতে ভেসেছিলেন। সেই আবেগ সামলে স্বাভাবিক হতেই তো ঘণ্টাখানেক লেগে গিয়েছিল।রিডলির কাজের ভূয়সী প্রশংসা করেছেন বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড এবং স্টার ওয়ার্স ছবির পরিচালক জে জে অ্যাব্রামস। সম্প্রতি ‘জেমসন এম্পায়ার অ্যাওয়ার্ডস’ পেয়েছেন রিডলি। ‘অস্কার ওয়াইল্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানেও তাঁকে দেওয়া হয়েছে উদীয়মান তারকার বিশেষ সম্মাননা।
লন্ডনের ওয়েস্টমিনস্টারে ১৯৯২ সালের ১০ এপ্রিল জন্ম রিডলির। ট্রিং পার্ক স্কুল ফর দ্য পারফর্মিং আর্টস বৃত্তি নিয়ে হার্টফোর্ডশায়ারে পড়াশোনা করেছেন। তারপর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে ধ্রুপদি সভ্যতা নিয়ে পড়তে শুরু করেও শেষ পর্যন্ত বেছে নেন পেশাদার অভিনয়শিল্পী হওয়ার পথ।
তারকাখ্যাতি পেলেও এখন পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি রিডলি। তবে দু-একটি ঘটনায় আলোচিত হয়েছেন অল্পবিস্তর। যেমন: সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর শারীরিক গঠন নিয়ে নেতিবাচক কথার জবাব দিয়েছেন জোরালোভাবে। তিনি ‘বড্ড রোগা’ এমন মন্তব্যের উত্তরে বলেছেন, ‘জগতের অন্য নারীদের মতোই আমি একজন সত্যিকারের নারী। আর প্রকৃত নারীরা সাহসকেই মূল অবলম্বন করে অগ্রসর হন। আমি দেখতে যে রকমই হই না কেন, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেব না। নিজের আনন্দই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর আমি নিজেকে নিয়ে বেশ সুখী।’
Post a Comment