অদ্ভুতুড়ে 11:54 PM

অস্কার মনোনয়ন ঘোষণার পর থেকেই সেরা অভিনেতার পুরস্কারের সব আলোচনা উঠে আসছে লিওনার্দো ডিকাপ্রিও’র নাম। ভক্তদের হৈ চৈ থামার লক্ষণই নেই। পাশাপাশি তার হলিউড সহকর্মীরা একই কথা বলছেন।

এবার তেমনটা আশা করছেন ‘দ্য ড্যানিশ গার্ল’ সিনেমার জন্য মনোনয়ন পাওয়া অভিনেতা এডি রেডমাইন।
৪১ বছর বয়সী এডি আশা করেন, ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কার যাবে লিওনার্দোর ঘরে।
‘টাইটানিক’ তারকাকে অস্কার দেওয়া ‘উচিত’ বলে মনে করেন তিনি। এডির মতে, ‘লিওনার্দো অবশ্যই পুরস্কার জিতবেন, এটা উচিতও। ওই আসরে আমন্ত্রিত হয়েই আমি খুব খুশি।’
সেরার দৌড়ে থাকা অন্য অভিনেতারা হলেন ব্রায়ান ক্রানস্টন (টুম্বো), ম্যাট ডেমন (দ্য মার্শান) ও মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস)।

‘দ্য থিওরি অব এভরিথিং’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জেতেন এডি এর আগে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য থিওরি অব এভরিথিং’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জেতেন এডি। ওই সিনেমায় তাকে বিজ্ঞানী স্টিফেন হকিং চরিত্রে দেখা যায়। ‘দ্য ড্যানিশ গার্ল’ সিনেমায় ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন তিনি। এ সিনেমাটিও বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.