অদ্ভুতুড়ে 11:56 PM
সিনেমায় অভিনয় করে কোটি দর্শককে আনন্দ দেন। কিন্তু বাস্তব জীবনে অনেক দুঃখ ইমরান হাশমির। ২ বছর ধরে ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে কঠিন সময় পার করছেন এ তারকা। তা ধরে রাখছেন বইয়ের পাতায়।


শিগগিরই প্রকাশ হবে ‘দ্য কিস অব লাইফ : হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যান্সার’ নামে বইটি। শুক্রবার এক টুইটার বার্তায় ইমরান এমনটা জানান।
বইটির সহলেখক বিলাল সিদ্দিকী। ইংরেজি, হিন্দি ও মারাঠি ভাষায় প্রকাশ করবে পেঙ্গুইন বুকস ইন্ডিয়া।
৩৬ বছর বয়সী ইমরান ‘মার্ডার’ ও ‘দ্য ডার্টি পিকচার’র মতো সিনেমার জন্য পরিচিত। বর্তমানে অভিনয় করছেন ক্রিকেটার মোহাম্মদ আজাহারউদ্দিনের বায়োপিক ‘আজহারে’। এ ছাড়া দেখা যাবে ‘রাজ ফোরে’।
২০১৫ সালে ইমরান জানান, দুই বছর ধরে তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। এ সময়ে তিনি দুইজন শিক্ষক পেয়েছেন— ক্যান্সার ও ছেলে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.