বলিউডের বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি কাকে খবরের শিরোনাম হতে দেখা যায়? উত্তর একটাই— ঋষি কাপুর। বেশির ভাগ সময় মজার মজার টুইটের কারণে খবরের শিরোনাম হন তিনি। এবার হলেন চেহারা বদলের জন্য।
প্লাস্টিক সার্জারি বা এ ধরনের কিছু নয়। স্রেফ মেকআপের জাদুতে নিজেকে বদলে দিয়েছেন ঋষি। তা করেছেন ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমার জন্য। নতুন এ সিনেমায় আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট ও ফাওয়াদ খান।
শকুন বাত্রার পরিচালনায় সিনেমাটিতে ঋষিকে একদম নতুন লুকে দেখা যাবে। সম্প্রতি প্রকাশ হয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’র ফার্স্টলুক ফটো। যা দেখে অবাক হয়েছেন অনেকে।
সিনেমায় ঋষির বয়স ৯০। টুইটারে একটি ছবি শেয়ার করে তিনি জানান, অন্যদের ছবিও আসছে শিগগিরই।
ছবিতে স্যুট ও চশমা পরা ঋষিকে দেখা যায়। তাও আবার অর্ধেক মাথায় চুল নেই। আর মুখ হাসিতে উজ্জ্বল। সিনেমাটিতে বয়সের সঙ্গে মানিয়ে ভারিক্কি স্বরে কথা বলতে শোনা যাবে ‘ইয়ারানা’ তারকাকে।
‘কাপুর অ্যান্ড সন্স’র প্রযোজক করণ জোহর জানান, ঋষির এমন লুকের পেছনে খরচ হয়েছে দেড় কোটি রুপি। কাজটি করেছেন হলিউডের মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানম।
’সনম রে’ চলচ্চিত্রে ঋষি কাপুর।
এ দিকে ৩০ জানুয়ারি আরও একটি ছবি টুইটারে শেয়ার করেন ঋষি। দিব্য খোসলা কুমারের ‘সনম রে’ সিনেমার লুক এটি। সিনেমাটিতে তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

Post a Comment