অদ্ভুতুড়ে 11:14 AM


আমরা নই, কারণগুলো জানাচ্ছেন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ বন্ধুরাই! ঠিক কী বলছেন তাঁরা আচমকা এই সম্পর্কের ভাঙন নিয়ে? রণবীর কাপুরের ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের দাবি, রণবীর আর ক্যাটরিনার না কি স্বভাব একেবারেই মেলে না! রণবীর পার্টি করতে চায়, কিন্তু ক্যাটরিনা তখন ঘরে থাকতে পছন্দ করে। এই জায়গা থেকেই ধীরে ধীরে ওদের মধ্যে দূরত্ব বাড়ছিল। তাছাড়া, তামাশা'র সময় দীপিকার সঙ্গে ঘোরাঘুরিটাও খুব একটা সহজভাবে নিতে পারেনি ক্যাটরিনা। এটা নিয়ে ওদের মধ্যে ঝগড়াও হয়েছে, বলছেন অয়ন। অন্যদিকে, ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধুর দাবি, কাপুর পরিবার নায়িকার সঙ্গে দিনের পর দিন যে রকম খারাপ ব্যবহার করে যাচ্ছিল, তাতে যেকোনও মেয়েই সরে আসতে চাইবে! ক্যাটরিনা খুব উদার স্বভাবের বলেই বার বার ঘনিষ্ঠতা বাড়াবার চেষ্টা করছিলেন। কিন্তু, এতদিনে তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে! যাঁরা কোনােভাবেই তাঁকে গ্রহণ করতে রাজি নন, তাঁদের নিয়ে আর মাথা ঘামাতে চান না নায়িকা! ফলে, রণবীরের জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই ভাল মনে হয়েছে ক্যাটরিনার! তাই, রণবীর চলে গেছেন তাঁদের লিভ টুগেদারের ফ্ল্যাট ছেড়ে। আর, ফিরবেন বলেও কাছের বন্ধুদের মনে হচ্ছে না! তবে, নিন্দুকরা কিন্তু বলছেন অন্য কথা। তাঁদের দাবি, এর মধ্যে ক্যাটরিনার সঙ্গে সালমান খানের বন্ধুত্ব ফের শুরু হয়েছে। ক্যাটরিনা যখন কাপুর পরিবারের দুর্ব্যবহারের কথা পুরনো প্রেমিককে জানান, তখন ব্যাপারটা স্বাভাবিকভাবেই তাঁর খারাপ লাগে। সেই জন্যই সালমান ক্যাটরিনাকে সম্পর্কটা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন। দেখা যাচ্ছে, ক্যাটরিনা তাঁর কথা মন দিয়ে শুনেছেন! দেখা যাক, শেষ পর্যন্ত পানি কত দূর গড়ায়!

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.