অদ্ভুতুড়ে 11:03 PM

বিশ্বকাপ ক্রিকেট থেকে শুরু হয়েছে, এখনও ক্রিকেটের সঙ্গে আছেন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য। দেড় বছর ধরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করে আসছেন তিনি। 

শ্রাবণ্য ক্রিকেটের সঙ্গে দেড় বছর ধরে

বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান ‘ক্রিকেট ম্যানিয়া’, ‘ক্রিকেট এক্সট্রা’ও ‘ক্রিকেট হাইলাইটস’- সবটাই উপস্থাপনা করেছেন শ্রাবণ্য। বাংলাদেশ জাতীয় দলের খেলার সময় প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে। 

শ্রাবণ্য ক্রিকেটের সঙ্গে দেড় বছর ধরে

এবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রতিটি ম্যাচের শুরুতে ও মধ্য বিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’। এটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য। বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটায় প্রচার হবে এর প্রথম আয়োজন। এদিন চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। 

শ্রাবণ্য ক্রিকেটের সঙ্গে দেড় বছর ধরে

শ্রাবণ্য বাংলানিউজকে জানালেন, আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে ফাইনালের দিনও ‘ক্রিকেট এক্সট্রা’ উপস্থাপনা করবেন তিনি। সব মিলিয়ে সাতদিন তাকে এ আয়োজনে পাওয়া যাবে। 

শ্রাবণ্য ক্রিকেটের সঙ্গে দেড় বছর ধরে

এদিকে উপস্থাপনার পাশাপাশি নাটক আর বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করছেন শ্রাবণ্য। সম্প্রতি কাজ করলেন ‘আংটি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের নাটকে। এতে তার সহশিল্পী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। শ্রাবণ্য জানালেন, ‘বিয়ের পর (অভিনেত্রী নায়িদার সঙ্গে) সম্ভবত এটাই নাঈম ভাইয়ের নতুন কাজ। তার সঙ্গে এবারই প্রথম অভিনয় করলাম।’

শ্রাবণ্য ক্রিকেটের সঙ্গে দেড় বছর ধরে

উপস্থাপনায় নিয়মিত হলেও অভিনয় টুকটাক করছেন শ্রাবণ্য। টিভিতে অবশ্য এখন তার মুখ নিয়মিত দেখা যাচ্ছে বিজ্ঞাপনচিত্রের সুবাদে। এর মধ্যে টিউলিপ পিলের বিজ্ঞাপনটি প্রশংসিত হয়েছে। আরএফএলের আরেকটি বিজ্ঞাপনও টিভিতে প্রচার হচ্ছে এখন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.