
এমনিতে তাঁদের প্রেম নিয়ে জল্পনা প্রচুর। কিন্তু, প্রকাশ্যে কখনোই ধরা দিতে চান না আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ মলহোত্রা। ভিতরের সংশয় কাটিয়ে কখনোই একে অপরের কাছেও আসতে চান না। কিন্তু, সম্প্রতি একটি ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে একে অপরকে জড়িয়ে ধরলেন। শুধু তাই নয়, সেই অবস্থায় কাটিয়ে দিলেন বেশ কিছু মুহূর্ত। আর ফোটোগ্রাফাররাও সেই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। প্রকাশ্যে দু’জনকে একসঙ্গে পেয়ে ঝলসে উঠল তাঁদের ফ্ল্যাশবাল্ব। সেই ঝলকানিতেও ঘোর কাটেনি আলিয়া-সিদ্ধার্থের।
Post a Comment