অদ্ভুতুড়ে 10:42 PM

অদ্বিতীয় প্রোমোশন বোধহয় একেই বলে। নিজেদের ছবি 'কেয়া কুল হ্যায় হাম ৩'-এর প্রচারে রেড লাইট পল্লিতে গেলেন তুষার কাপুর আর আফতাব শিবদাসানি।

নিষিদ্ধ পল্লিতে ছবির প্রচারে আফতাব, তুষার !

২২ জানুয়ারি রিলিজ করবে 'কেয়া কুল হ্যা হাম ৩'। এখন তার প্রচার চলছে প্রচুর। দুই অভিনেতার কাঁধেও আছে প্রচারের চাপ। এদিক-ওদিক তো তাঁরা প্রচার চালাচ্ছেনই। বাকি অভিনেতারাও যেমন চালান। কিন্তু নিষিদ্ধ পল্লীতে গিয়ে ছবির প্রচার বোধহয় এর আগে কেউ কখনও করেননি। তা করলেন তুষার কাপুর ও আফতাব শিবদাসানি। সেখানে গিয়ে তাঁরা যৌনকর্মীদের টি-শার্ট উপহার দিলেন।

নিজেদের ছবি প্রচারের সঙ্গে সঙ্গে প্রচার করলেন 'সেফ সেক্স'-এরও। বললেন, সেক্স নিয়ে যে সমাজে ট্যাবু আছে, তার বিপক্ষেই কথা বলেছেন 'কেয়া কুল হ্যায় হাম ৩'-এর নির্মাতারা। অনেক হয়েছে। এবার সেক্স নিয়ে এসব ট্যাবু ভেঙে ফেলা উচিত হলে মনে করেন তাঁরা।

সেখানে দুই অভিনেতা ছবি নিয়ে আরও অনেক কিছু বলেছেন। জানিয়েছেন, ছবির শুটিং হয়েছে ব্যাংককে। ছবিটি একটি পর্ন কমেডি। তাই পর্নস্টারদের গুরুত্ব এখানে অসীম। ব্যাংককে তুষার ও আফতাব, দুজনই আসল পর্নস্টারদের সঙ্গে আলাপচারিতা করেছেন। তাঁদের ছবির ক্ষেত্রে সে সব অনেক সাহায্য করেছে বলেও জানিয়েছেন তাঁরা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.